শুক্রবার বিকাল মানে আমার মন খারাপ। এ সময়ে কিছু ভাল লাগে নাহ। কোন এক দিকে ছুটে চলে যেতে ইচ্ছা করে। কোনদিকে যাব ভেবে না পেয়ে বাসায় বসে পরি। কোন দিন বাসা থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে মানুষ দেখে বিরক্ত হয়ে আবার বাসায় চলে আসি। মানুষ দেখতে আমার ভাল লাগে। কিন্তু সব সময় নাহ। সব সময় মানুষ দেখাবে যারা মানুষ নিয়ে ধাঁদা খেলে তারা। এদের থেকে দূরে থাকাই ভাল। চায়ের দোকানে বসে মাঝে মাঝে ধোঁয়া ওঠা চা ধরে ভাবি আর কত মানুষ দেখলে এক জোড়া এক রকম মানুষ খুঁজে পাব। এক রকম মানুষ আরেকটা হয় নাহ। তারপর ও মানুষ মিল খোঁজে। জোড় করে জোড়া বেঁধে থাকে। আসলে লুকিয়ে টিকে থাকা । তবে যারা নিবেদিত প্রান হয়ে থাকে সংসারে তাদের আমরা নাম দিয়েছি সাদা মনের মানুষ। সেই সাদা মনের কেউ থাকলে হয়ত এই শুক্রবারের বিকালে বের হওয়া যেত। রিক্সায় ঘোরা যেত। রিক্সায় ঘুরতে ঘুরতে রাজনীতি নিয়ে আলোচনা করা যেত। কিন্তু সেটা হবে নাহ কারন আমি সাদা নাহ। কিন্তু এদিকে তো আমার একা লাগা শুরু হচ্ছে। মনে হচ্ছে আজকের শুক্রবারটাও চায়ের দোকানে মানুষ দেখে আর মানুষের গল্প শুনে কাটাতে হবে। এটা ভাবা সহজ যে কেউ এসে জীবনকে পরিবর্তন করে দিচ্ছে। আলতো ভাবে জীবনের সব সমস্যা দূর করে দিচ্ছে। সহজ জন্য ভেবে যাচ্ছি। আর আবার ভাবতে এখন বের হচ্ছি । হেটে দেখি রাস্তা জীবনকে কত দূর নিয়ে যেতে পারে। তবে এটা সত্য " বাসায় ঢুকলেই মনে হয় পৃথিবীতে আমার কেউ আছে"
শুক্রবার বিকাল তাই
ফ্যাসিবাদের দোসর কোনো সাংবাদিককে কেনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শাস্তি দিচ্ছে না?
ফ্যাসিবাদের দোসর কোনো সাংবাদিককে এখনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শাস্তি দিচ্ছে না কেন?
মানবাধিকার সংস্থা Odhikar আয়োজিত Human Rights Abuses and Access to Justice for Victims বিষয়ক সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইন... ...বাকিটুকু পড়ুন
আফগান জলেবি
চুপপু স্যার, সংবিধান, বিপ্লবী সরকার এবং ইত্যাদি।
যখনই চুপ্পু স্যারের পদত্যাগের কথা ওঠে তখনই সামনে আসে পবিত্র সংবিধানের কথা। বিপ্লবী স্যারেরা অবশ্য বলেন সংবিধান মেনে বিপ্লব হয় না। শক্তিশালী... ...বাকিটুকু পড়ুন
প্রেরণা
প্রেরণা
সাইফুল ইসলাম সাঈফ
যখন জানতে পেরেছি
পড় তোমার প্রভুর নামে
যখন জানতে পেরেছি
যে জানে আর যে জানে না
তারা কখনো সমান না
উক্ত বাণীতে পাই অত্যন্ত প্রেরণা।
শুরু করি পড়াশোনা খুব
জাগে জ্ঞানের প্রতি অনুরাগ।
ইচ্ছে জাগে দর্শনের... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ দাগের খিদা

আমার দাদা মাটিতে টানা দাগ পার হতে পারতেন না।
কথাটা যত সহজে লিখে ফেললাম, ব্যাপারটা তত সহজ না। দড়ি পার হতেন। বাঁশ পার হতেন। ক্ষেতের আইল, হালের ফালে ওল্টানো মাটি, সাঁকো,... ...বাকিটুকু পড়ুন
একজন শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে মাপা যায় না...

একজন শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে মাপা যায় না...
বিউটি রাণী পালঃ ২০২৬ সালে সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। একটি জেলার শ্রেষ্ঠ শিক্ষক হওয়া... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।