চাঁদের উত্তর মেরু অঞ্চলে বরফের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। ভারতীয় নভোযান চন্দ্রযান-১-এর সঙ্গে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্থাপন করা মিনি-সার নামের রাডারে ওই বরফের অস্তিত্ব ধরা পড়েছে। গত ১মার্চ যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি সম্মেলনে এ কথা জানান নাসার বিজ্ঞানীরা। নাসার মিনিসার নামের ওই অনুসন্ধানে ৪০টির বেশি বরফখণ্ড শনাক্ত করা হয়েছে। বিজ্ঞানীরা এই বরফখণ্ড গুলোয় হাইড্রোকার্বনসহ বিভিন্ন যৌগের সন্ধান পেয়েছেন।
৪১তম লুনার অ্যান্ড প্লানেটারি সায়েন্স কনফারেন্সে এসব তথ্য উপস্থাপন করা হয়। ২০০৮ সালে মনুষ্যবিহীন চন্দ্রযান-১ উৎক্ষেপণ করে ভারত। ওই যানের সঙ্গে মিনিসার রাডার যুক্ত করে দেওয়া হয়েছিল। গত বছর চাঁদের অন্ধকার অংশের মানচিত্র তৈরি করার কাজ করে মিনিসার। এর আগে ভারতীয় বিজ্ঞানীরাও চাঁদে পানির অস্তিত্বের প্রমাণ পেয়েছেন বলে দাবি করেন। এ ছাড়া নাসার এলক্রস অভিযানেও চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে বরফ ও বাষ্পীয় পানির সন্ধান মিলেছে।
আলোচিত ব্লগ
বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।