somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনি প্রতারিত হচ্ছেন নাতো !

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাতুল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এমবিএ শেষ করেছে। বিডিজবস এ গিয়ে বিভিন্ন ব্যাংক, কোম্পানিতে এপ্লাই করছে, পরীক্ষা দিচ্ছে কিন্তু কোথাও হচ্ছে না। মোবাইলে যখন কোন ব্যাংকের পরীক্ষার তারিখ জানিয়ে ম্যাসেজ আসে তখন তার চোখ উজ্জ্বল হয়ে উঠে। নতুন আশায় পরীক্ষার প্রস্তুতি নিতে থাকে। এই বেকার জীবন তার ভালো লাগে না। বাসা থেকে বের হতে ইচ্ছে করে না। আড্ডা দিতে ইচ্ছে করে না, টিভি দেখতে ইচ্ছে করে না, ফেইসবুক চালাতে ইচ্ছে করে না। বেকার সময়ে সবাই কোন কিছু ভালো লাগে না রোগে ভুগে। তার ভালো না লাগা মুহুর্তে একটি ভালো লাগার ইঙ্গিত দেখা দিল যখন তার মোবাইলে একটি ম্যাসেজ এল-

An important mail sent to your mail address. Please check your mail and response within two days.

রাতুল তড়িঘড়ি করে তার মেইল চেক করল। মেইল চেক করেই তার চক্ষু ছানাবড়া। বিদেশি একটি কোম্পানিতে চাকরির অফার। বেতন দুই হাজার ডলার। আগামী তিন দিনের ভেতর মেডিক্যাল করতে হবে। এরপর ভিসা প্রসেসিং আরও যাবতীয় আনুষ্ঠানিকতা। রাতুল আনন্দে আত্মহারা হয়ে একটি লাফ দিল। সে সাথে সাথে অফার লেটার এর সাথে দেয়া নাম্বারে ফোন দিল-
- হ্যালো,
- আমি রাতুল বলছিলাম
- জ্বি বলুন?
- আমি চাকরির অফার লেটার সংক্রান্ত একটি মেইল পেলাম। সেখানে আপনাদের নাম্বার দেয়াছিল।
- আপনাকে কংগ্রেচুলেশন। আজ বিকালের ভেতর আরামবাগের অমুক ডায়াগনস্টিক সেন্টারে চলে আসুন। আমরা আপনার মেডিক্যাল করাবো।
- মেডিক্যাল আমি বাইরে থেকে করলে হয় না?
- না, আমাদের এখান থেকেই মেডিক্যাল করাতে হবে।
- মেডিক্যাল করাতে কত টাকা লাগবে?
- মাত্র ৪০০০ টাকা।

রাতুল টিউশনি থেকে সঞ্চয় করা সর্বশেষ সম্বল ৪০০০ টাকা নিয়ে আরামবাগের ডায়াগনস্টিক সেন্টারে গেল। রাতুলের মত আরও অনেকেই সেখানে গেছে। ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, এক্স-রে যখন একে একে করা হচ্ছিল তখন রাতুল স্বপ্ন দেখছে সে প্লেনে চড়ে বিদেশ যাচ্ছে। সুট টাই পরে সে অফিসে যাচ্ছে, বিদেশি কলিগদের সাথে মিটিং করছে।

রাতুল যে নাম্বারে ফোন দিয়েছিল সেখান থেকে বলা হয়েছিল দুই দিন পর মেডিক্যাল রিপোর্ট হাতে পেলে ভিসার কাজের জন্য তাকে ডাকা হবে। দুই দিন পাড় হবার পরেও যখন ঐ নাম্বার থেকে ফোন এল না তখন সে ঐ নাম্বারে ফোন দিল কিন্তু এটা কি হল!! সেই নাম্বারে ফোন দিলে ক্রমাগত বলে যাচ্ছে- দুঃখিত এই মুহুর্তে মোবাইলে সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না।
মোবাইলে ম্যাসেজ, অফার লেটার এরপর ভিসা, মেডিক্যাল এর তারিখ যখন দেয়া ছিল তখন রাতুলের মনে একবারও প্রশ্ন আসে নাই এটা ভুয়া। তার সব সঞ্চয় গচ্চা গেল।

রাতুলের মত এইরকম বিদেশি কোম্পানিতে চাকরির অফার লেটার আপনিও পেতে পারেন তাই সেই পথে পা বাড়ানোর আগে এই লেখার কথা একবার ভেবে দেখবেন।

-----
আলামিন মোহাম্মদ
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×