somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবার আপনার কম্পিউটার আপনার পকেটে নিয়ে ঘুরাফেরা করুন

২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যাদের ল্যাপটপ নেই তাদের তো বটেই, এমনকি যাদের ল্যাপটপ আছে তাদের ও সবসময় হয়ত এটা সঙ্গে বহন করা সম্ভব হয় না। ফলে অনেক সময় আমরা নিজের কম্পিউটারকে প্রচন্ড মিস করি। কারণ কম্পিউটার হয়ত আপনি সব জায়গায় পাবেন, কিন্তু নিজের দরকারী কোন একটা সফটওয়্যার, ব্রাউজারে সেভ করে রাখা বুকমার্ক, বা প্রয়োজনীয় কোন একটা ডকুমেন্ট আপনি সেই কম্পিউটারে পাবেন না। আচ্ছা, কেমন হয় যদি আপনি আপনার কম্পিউটারকে পকেটে নিয়ে ঘুরতে পারেন? জ্বী, আপনার হাতের আঙ্গুলের তিন ভাগের একভাগের সমান একটা পেন ড্রাইভকেই আপনি আপনার পিসি বানিয়ে নিতে পারেন। আজ আপনাদের সেই বিষয়েই জানাব। এজন্য আপনার দরকার হবে একটি ৮ গিগাবাইটের পেনড্রাইভ। সাইজ ৮ গিগাবাইটের কম-বেশি হলে ও সমস্যা নেই তবে যত বড় হবে তত বেশি সুবিধা পাবেন। আর দরকার হবে, PortableApps.com Platform সফটওয়্যারটি। এটি মূলতঃ একটি পোর্টেবল এপ্লিকেশন লঞ্চার। আপনার পেন ড্রাইভে রাখা পোর্টেবল এপ্লিকেশনগুলোকে অনেকটা উইন্ডোজের স্টার্ট মেন্যুর মত দেখাবে। তবে এতে আরো কিছু গুরুত্বপূর্ন ফিচার ও রয়েছে।

এই লিংক থেকে PortableApps.com Platform সফটওয়্যার ডাউনলোড করে নিন। একটি খালি পেনড্রাইভ পিসির সাথে সংযুক্ত করুন। এবার ডাউনলোড করা PortableApps.com_Platform_Setup_xx.x.x চালু করুন। Detination Folder হিসেবে পিসিতে লাগানো পেন ড্রাইভটিকে দেখাবে। না দেখালে ব্রাউজ করে দেখিয়ে দিন। এর পর ইনস্টল করে ফেলুন। PortableApps.com Platform সয়ংক্রিয়ভাবে চালু হবে। না হলে মাই কম্পিউটার থেকে পেন ড্রাইভে প্রবেশ করে Start প্রোগ্রামটি চালু করুন। উইন্ডোজের স্টার্ট মেন্যুর মত একটা মেন্যু দেখতে পাবেন।

এই মেন্যুর ডান পাশে Apps -> Get More Apps… এ ক্লিক করুন। পোর্টেবল এপ ডিরেক্টরি চালু হবে। এখান থেকে আপনি ডাউনলোড ও ইনস্টল করতে পারবেন ওয়েব ব্রাউজার, ইউটিলিটি, মাল্টিমিডিয়া, শিক্ষামূলক সফটওয়্যার, গেমস সহ শতাধীক ফ্রি সফটওয়্যার। এছাড়াও যে কোন পোর্টেবল প্রোগ্রাম আপনি PortableApps.com Platform এ সংযুক্ত করতে পারবেন। এজন্য মাই কম্পিউটার থেকে পেন ড্রাইভে প্রবেশ করুন। এখানে PortableApps নামে একটা ফোল্ডার দেখতে পাবেন। PortableApps ফোল্ডারের ভেতরে সাব ফোল্ডার করে পোর্টেবল প্রোগ্রাম পেস্ট করুন। যেমন- আপনি যদি Adobe Illustrator CS5 এর পোর্টেবল ভার্শন রাখতে চান তাহলে PortableApps এর ভেতর Adobe Illustrator CS5 নামে একটা ফোল্ডার তৈরী করে এর ভেতর Adobe Illustrator CS5 এর পোর্টেবল ফাইলটি রাখুন। এবার PortableApps.com Platform এর মেন্যুর ডান পাশে Apps -> Refresh App Icons এ ক্লিক করুন। এখন মেন্যুতে Adobe Illustrator CS5 দেখতে পাবেন। এভাবে আপনি যতখুশি(পেন ড্রাইভ ফুল না হওয়া পর্যন্ত) পোর্টেবল প্রোগ্রাম এখানে সংযুক্ত করতে পারবেন।

কোন প্রোগ্রামের আপডেটেড ভার্শন বের হলে PortableApps.com Platform এর বিল্টইন এপ আপডেটারের মাধ্যমে আপনি তাদের অটো আপডেট করতে পারবেন। ফলে সবসময় পাবেন আপডেটেড প্রোগ্রাম।

আপনি পছন্দমত কোন ফন্ট দিয়ে একটা প্রেজেন্টেশন তৈরী করলেন কিন্তু অন্য পিসিতে ফাইলটি ওপেন করার পর দেখা গেল ফন্টগুলো পরিবর্তন হয়ে গেছে। কারণ আপনি যে ফন্ট দিয়ে এটি তৈরী করেছিলেন তা এই পিসিতে নেই। এই সমস্যা সমাধানের জন্য PortableApps.com Platform এ পোর্টেবল ফন্ট সাপোর্ট রয়েছে। আপনি যদি কোন থার্ডপার্টি ফন্ট কোন ফাইলে ব্যবহার করেন, তাহলে সেই ফন্টটি পেন ড্রাইভের PortableApps -> PortableApps.com -> Data -> Fonts ফোল্ডারে রেখে দিন। ফন্ট সমস্যা আর হবে না। এখানে উল্লেখ্য যে, Data ফোল্ডারের ভেতর Fonts ফোল্ডারটি না ও থাকতে পারে। সেক্ষেত্রে আপনাকে তৈরী করে নিতে হবে।
এই পোষ্ট টি আগে এই ব্লগ সাইটে প্রকাশ হয়েছে।
নতুন ও পুরাতন সকল ব্লগার ভাই-বোনদের আমার(www.eratunes.com )ব্লগে পোষ্ট করার আমন্ত্রন জানাচ্ছি।
ফেইসবুক পেইজ-www.facebook.com/eratunes
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×