somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবার আপনি ছাড়া আর কেউ ফাইল ডিলিট করতে পারবে না আপনার কম্পিউটার থেকে

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই । আশা করি সবাই ভাল আছেন। আর ভাল থাকুন এটাই কামনা করি সারাক্ষন। আজ আপনাদের সাথে একটা গুরুত্ব পূর্ন জিনিস শেয়ার করলাম । আমরা অনেকেই একটা পিসি যৌথ ভাবে বা ছোট ছেলে-মেয়ে , ছোট ভাই-বোন ব্যবহার করে। অনাকাঙ্খিত ভাবে অনেক গুরুত্বপূর্ণ ফাইল ডিলিট করে দেয় বা হয়ে যায়। এখন থেকে NTFS পারমিশনের মাধ্যমে ফাইল ডিলিট বন্ধ করুন।

এজন্য আপনার পিসিতে প্রবেশের জন্য দুটো ইউজারনেম ব্যবহার করতে হবে। একটা আপনার এবং অন্যটা বাকি সবাই ব্যবহার করবে। আপনি যখন প্রবেশ করবেন সবকিছু করতে পারবেন। কিন্তু অন্য ইউজারনেম দিয়ে প্রবেশ করলে ফাইল/ফোল্ডার ডিলিট করতে পারবে না।

নিচের ধাপগুলো অনুসরন করে আপনি এই কাজটা করতে পারবেন:

প্রথম অংশ:
প্রথমে আপনার কম্পিউটারের ড্রাইভগুলো NTFS ফরম্যাটে আছে কিনা দেখে নিন। দেখার জন্য যে কোন ড্রাইভে রাইট মাউস ক্লিক করে Properties এ ক্লিক করুন। General ট্যাবে File system: NTFS লেখা আছে কিনা দেখুন। NTFS ফরম্যাটে থাকলে এই অংশ বাদ দিয়ে দ্বিতীয় অংশে চলে যান। আর FAT বা FAT32 লেখা থাকলে কাজ হবে না। যদি FAT/FAT32 হয় তাহলে কোন ডাটা নস্ট না করেই NTFS ফরম্যাটে কনভার্ট করতে পারবেন। ধরি আপনার D ড্রাইভটা FAT/FAT32 তে আছে এটাকে NTFS ফরম্যাটে কনভার্ট করবেন।
১. Start Menu -> Run এ cmd লিখে এন্টার দিন। কমান্ড প্রম্পট চালু হবে।
২. কমান্ড প্রম্পটে CONVERT D: /FS:NTFS লিখে এন্টার দিন। অন্য ড্রাইভকে করতে চাইলে D: এর পরিবর্তে সেই ড্রাইভের নাম লিখুন।
৩. কম্পিউটার রিস্টার্ট করতে হবে। রিস্টার্ট হবার সময় NTFS এ কনভার্ট হয়ে যাবে।

দ্বিতীয় অংশ:
এখন থেকে আপনি লগিন করবেন Administrator ইউজার হিসেবে আর অন্যান্যরা লগিন করবে User হিসেবে। এজন্য আপনার Desktop এবং My Documents এর গুরুত্বপূর্ন ডাটাগুলো অন্য কোন ড্রাইভে কপি করে রাখুন। ১. My Compuer এ রাইট মাউস ক্লিক করে Manage এ ক্লিক করুন। Computer Management চালু হবে।
২. Local Users and Groups -> Users এ ক্লিক করুন। Administrator এ রাইট মাউস ক্লিক করে Set Password -> Proceed এ ক্লিক করুন। পাসওয়ার্ড দিয়ে OK ক্লিক করুন। এই পাসওয়ার্ড আর কাউকে জানাবেন না।
৩. Local Users and Groups -> Users এ রাইট ক্লিক করে New User এ ক্লিক করুন। User name: এ লিখবেন User। এরপর পাসওয়ার্ড দিন(আপনার পাসওয়ার্ডটা না দিয়ে অন্য পাসওয়ার্ড দিন)। User must change... থেকে টিক চিহ্ন তুলে দিন। User cannot change..... এবং Password never expires এ টিক চিহ্ন দিন। Create -> Close এ ক্লিক করুন।
৪. সবকিছু বন্ধ করে কম্পিউটার লগঅফ করুন। এখন লগিন স্ক্রীনে Administrator, User এবং অন্যান্য আইকনগুলো দেখতে পাবেন। Administrator দেখা না গেলে Ctrl+Alt+Delete দুইবার চাপ দিন। ইউজারনেম পাসওয়ার্ড দেওয়ার অপশন আসবে। ইউজারনেম Administrator এবং পাসওয়ার্ডে আপনার সেট করা পাসওয়ার্ডটা লিখে এন্টার দিন এডমিনিস্ট্রেটর হিসেবে লগিন করবেন।
৫. My Compuer এ রাইট মাউস ক্লিক করে Manage এ ক্লিক করুন। Computer Management চালু হবে।
৬. Local Users and Groups -> Users এ ক্লিক করুন। Administrator, User এবং Guest এই তিনটা ইউজার রেখে বাকিগুলো রাইট মাউস ক্লিক করে ডিলিট করে দিন। আবার ও বলছি এটা করার আগে Desktop এবং My Documents এ আপনার গুরুত্বপূর্ন ডাটাগুলো অন্য কোন ড্রাইভে কপি করে রাখুন(যদি থাকে)।
তৃতীয় অংশ:
ধরি D ড্রাইভে Data নামে একটা ফোল্ডার আছে যে ফোল্ডারের ভেতরের কোন কিছু আপনি ছাড়া আর কেউ ডিলিট করতে পারবে না এমন ব্যবস্থা করতে চাইছেন।
১. Data তে রাইট মাউস ক্লিক করে sharing and security তে ক্লিক করুন। Security ট্যাবে ক্লিক করুন (Security ট্যাব দেখা না গেলে চতুর্থ অংশটি আগে করে তারপর তৃতীয় অংশে আসুন)।
২. Advanced এ ক্লিক করুন।
৩. Allow Users Read & Execute লাইনটা সিলেক্ট করে Edit এ ক্লিক করুন।
৪. Deny কলামে Delete এবং Delete Subfolders and Files এ টিক চিহ্ন দিন। OK ক্লিক করুন।
৫. Replace permissions entries... টিক চিহ্ন দিয়ে OK -> Yes -> Yes -> OK দিন।
৬. কাজ শেষ। এখন থেকে আপনি লগিন করবেন Administrator দিয়ে আর অন্যান্যরা লগিন করবে User দিয়ে। User দিয়ে লগিন করলে Data ফোল্ডারের ভেতরের কোন কিছু ডিলিট করতে পারবে না।

চতুর্থ অংশ:
Security ট্যাব দেখা না গেলে এই অংশের কাজগুলো অনুসরন করতে হবে। দেখা গেলে প্রয়োজন নেই।
My Computer -> Tools -> Folder Options -> View তে গিয়ে Use simple file sharin g থেকে টিক চিহ্ন তুলে দিয়ে OK ক্লিক করুন।
এই পোষ্ট টি আগে এই ব্লগ সাইটে প্রকাশ হয়েছে।
নতুন ও পুরাতন সকল ব্লগার ভাই-বোনদের (http://www.eratunes.com )ব্লগে পোষ্ট করার আমন্ত্রন জানাচ্ছি।
ফেইসবুক পেইজ-http://www.facebook.com/eratunes
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×