আবার সেই অবস্থা। আবার, আবার।
আজ আলিমের মন খুব খারাপ। ইচ্ছে হচ্ছে সব কিছু ছেড়ে ছুড়ে আবার তার বাড়ী ফিরে যেতে। নগর জীবনের এই নাগরিক আয়োজন তার আর ভাল লাগছেনা।
বড় একটি স্বপ্ন নিয়ে সে এসে ছিল এই প্রাণহীন স্বার্থপর ঢাকা শহরে। সিলেট থেকে কম্পিউটারের উপর ডিব্বা(ডিপ্লোমা )ইন্জিনিয়ারিং বেশ ভাল ভাবেই মেধাবী তালিকায় নাম উঠিয়ে সে পাশ করেছিল। বুকে তার অনেক আশা। তার মত মেধাবীদের মেধা বিকাশের স্থান ইত ঢাকা। সে ঢাকাতে পড়াশুনা করবে। তার পাশাপাশি একটি ছোট্ট চাকরী করবে যাতে নিজের খরচ চালনু যায়। আর কম্পিউারের প্রয়োজনীয় কাজ সে শিখবে।
ভর্তি হল এক কমনামী বেসরকারী ভাসির্টিতে।যেহেতু কম নামী তাই কমদামী তো বটেই। মুলত সব ভাল ভাল কম্পিউটারের চাকুরীতেই তো বিএসসি ডিগ্রি চায় তো তার দরকার একটি বিএসসি ডিগ্রি। তার মূল উদ্দেশ্য হচ্ছে বিএসসি ডিগ্রি নিয়ে তার শিক্ষাকে আর এগিয়ে নিয়ে যাওয়া।
আলিম এবার চাকুরীর খুজ করতে লাগল। একটি সাধারন চাকুরী যাতে তার মোটামুটি ঢাকায় থাকার খরচ চলে যায়। কিন্তু তার ঢাকা শহরে তেমন কোন লিংক(মামা বা চাচা) বা তেমন আত্নীয় স্বজন নেই যে তাকে একটি চাকুরী দেবে।
তাই কোন উপযুক্ত চাকুরীই সে পেল না। পএিকা আর ইন্টারনেট থেকে প্রতিদিন চাকুরীর বিজ্ঞাপন দেখে আর নিজে গিয়ে এপ্লিকেশন জমা দেয়। কখনও কখনও ইন্টারনেটই আবেদন করে। কিন্তু তাকে কেউ ডাকে না। তাই এক অসহ্য যন্তনা বাসা বাধতে থাকে তার মনে। কিভাবে সে টাকা যোগার করবে? কিভাবে তার নিজের খরচ তা অন্তত চালাবে?
ঢাকা আসার পরে জানতে পারে তা অনেক বন্ধুরা ও ঢাকা থাকে। তার মধ্যে তার পরমপ্রিয় বন্ধু আবিরও এসেছে ঢাকায়। সে একটি ভাল প্রতিষ্ঠানে চাকরী করে। প্রথম প্রথম আবির প্রতিদিনই তার সাথে দেখা করত। কিন্তু কিছুদিন পর দেখা গেল আবিরই তার সাথে কেমন যেন আচরন করতে শুরু করেছিল।আগে আবির বলত আমাদের প্রতিষ্ঠানে আর কোন লোকনিয়োগ দিলে আলিমের নামই প্রথম থাকবে। এখন সে ভালভাবে কথা বলতে চায় না। কিছুদিন পরেই আলিম জানতে পারল প্রতিষ্ঠানে লোক নেয়া হয়ে গেছে তার বন্ধু আবির ই তার অনেক বন্ধুদের এনে ডুকিয়েছে। সে তার বন্ধুর কাছে ফোনে চাকুরীর কথা বললে সে বলত “ আরে দ্বারা এত অস্থির হোস কেন। পাবি তো”।
আজ প্রায় ছয়মাস হয়েছে এখনও সে কোন চাকুরী যোগাড় করতে পারে নি। আজই ভাসির্টি থেকে সেমিস্টার ফী চাওয়া হয়েছে। বাসা ভাড়া বাকী দুমাসের। তার এখন একসাথে অনেক টাকা দরকার কে দেবে এই টাকা? পরিবার সেই সক্ষমতা হারিয়েছে অনেক আগেই।
মনে তাই অনেক জিজ্ঞাসা কি তার অপরাধ? কি বা তার পড়াশুনার দাম? ইত্যাদি ইত্যাদি........
তাই আজ তার মন তার কাছে জানতে চাচ্ছে কি করা যায়। মনকে বাধা দিতে পারেনা সে। মন বুঝছেনা কিছুই। মন খারাপ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




