somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার দেখা একজন বীর মুক্তিযোদ্ধা ।

১৩ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বীর মুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হক ,
শংকুচাইল গ্রামের মরহুম কাজী আব্দুল কাদের মাষ্টার ও বেগম মেহেরুন্নেছার
বড় সন্তান জনাব হকের শিক্ষক পিতার কর্মস্থল কসবায় হওয়ায় তিনি তাঁর বাল্যকাল কসবায় অতিবাহিত করেন । কসবা সরকারী উচ্চ বিদ্যালয়ে একজন মেধাবী ছাত্র হিসাবে ১৯৬৬ সালে ট্যাঁলেন্টপুল বৃত্তি সহ প্রথম বিভাগে এস এস সি পাশ করেন ।১৯৭৪ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ হতে বি, এস, সি ইঞ্জিনিয়ারিং { এগ্রিল } ডিগ্রি লাভ করেন ।
সরকারী মনোনয়ন লাভ করে ১৯৮৭ সালে জাপান , ১৯৯২ সালে যুক্তরাজ্য ও ১৯৯৫ সালে আবার জাপান হতে স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স সফলতার সাথে সম্পন্ন করেন ,
প্রকৌশলী হক ১৯৭৫ সালে বাংলাদেশ পানি উন্নায়ন বোর্ডের সহকারী প্রকৌশলী হিসাবে কর্ম জীবন শুরু করেন । বিগত তিন দশকের অধিক কাল যাবত তিনি বাংলাদেশ পানি উন্নায়ন বোর্ড , বাংলাদেশ কৃষি উন্নয়ন
কর্পোরেশন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে বিভিন্ন গুরুত্ব পূর্ণ পদে অধিষ্ঠিত থেকে নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন । বর্তমানে তিনি জাতি সংঘের খাদ্য ও কৃষি সংস্থার জাতীয় পানি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ হিসাবে কর্মরত আছেন , দীর্ঘ কর্ম জিবনে তিনি জাতীয় ও অন্তর্জাতিক পর্যায় অনুষ্ঠিত কারিগরি সেমিনার/ কর্মশালায় সরকারী প্রতিনিধি হিসাবে যোগদান করেন , এ উপলক্ষে তিনি নেপাল , ভারত , থাইল্যান্ড সিঙ্গাপুর, বাহরাইন ,জাপান , যুক্তরাজ্য প্রভৃতি দেশ ভ্রমণ করেন ।
অনেক প্রখ্যাত কারিগরি জার্নালে তাঁর লিখা প্রবন্ধ প্রকাশিত হয়েছে ।

প্রকৌশলী হক ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে অত্যন্ত সক্রিয় ভাবে অংশ গ্রহন করেন , ২ নং সেক্টরের ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর ৭ নং প্লাটুনের এক জন বীর ছাত্র মুক্তিযোদ্ধা হিসাবে তিনি কসবা - বুড়িচং ফ্রন্ট এ বীরত্ত্ব গাঁথায় । গৌরবান্তিত সালদা নদী , মন্দভাগ , চানলা , দেউস ও মাধবপুর অপারেশনে অংশ গ্রহণ করেন । এসব যুদ্ধে তাদের বিশাল সফলতার খবর বিবিসি ও স্বাধীন বাংলা বেতার কেন্ত্র হতে বার বার প্রচারিত হয়েছে ।
বিশেষ করে দেউসের প্রতিরোধ যুদ্ধে জনাব হকের দল পাক বাহিনীর ৩৩ বালুচ রেজিমেন্টকে সমূলে ধ্বংস করে দিতে সক্ষম হয় , যুদ্ধ শেষে তারা পাক সেনাদের ৩১ টি মৃত দেহ উদ্বার ও গুরুতর ৫ জন সৈনিক কে বন্দী করতে সক্ষম হয় । এ যুদ্ধে ৭ নং প্লাটুন পাক বাহিনীর ৭ টি মেশিন গান ,১৯ টি স্বয়ংক্রিয় রাইফেল , ১টি রকেট লেঞ্ছার ও ২ টি ২'' মটার দখলে নেন।
সুদূর মেলাগড় হতে ২ নং সেক্টরের অধিনায়ক মেজর খালেদ [ পরবর্তীতে মেজর জেনারেল পদে উন্নিত ও এক সামরিক অভুত্থানে নিহত ] কোনা বনে ছুটে আসেন এবং এ বিরাট সফলতার জন্য উষ্ণ অভিনন্দন জানান , তাছাড়া মাধবপুর অপারেশনেয জনাব হক ও হাবিলদার মঙ্গল জীবন বাজি রেখে যুদ্ধে ময়দান হতে সাঈদ খান নামের এক জীবিত পাক সেনাকে বন্দী করতে সক্ষম হন ।
প্রকৌশলী হক চাকুরীর কারনে দেশের জেলা থেকে জেলা ছুটে চলার পর ও নিজ গ্রাম শংকুচাইলকে সব সময় মনে রেখেছেন ও গ্রামের মানুষ ওনাকে ডাকলেই সাড়া দিয়েছেন , মসজিদ মাদ্রাসাতে সাধ্য মত সহযোগিতা করেছেন ,
১৯ দশকে শংকুচাইল গ্রামে একটি আদর্শ ডিগ্রি কলেজ হোক এই টা মনে প্রানে চাইতেন । যখন কলেজের জন্য কমিটি ঘোষণা হয় উক্ত কমিটিতে প্রকৌশলী হক প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন ও কলেজের জন্য তৎকালীন ৩০ হাজার টাকা অনুদান করেন ।
বাংলাদেশ কৃষি উন্নয়ন
কর্পোরেশন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে বিভিন্ন পদে থাকা কালে গ্রামে ডিপটিউবল বসাতে ও ড্রেন, নালা নির্মাণ করতে গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করেছেন , সময় পেলে কৃষকদের কে কৃষি সম্পর্কে নতুন নতুন তথ্য দিতেন ,গ্রামে প্রকৌশলী হক '' জাহাঙ্গীর'' নামে পরিচিত ।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×