-হামিদ ফয়সল
কিছু স্বপ্নবাজ ছেলে ওরা। ওরা শুধু স্বপ্ন দেখে।অলীক-বাস্তব,ছোট-বড়, সম্ভব-অসম্ভব। বহু রকম স্বপ্ন।
বুঝা গেল সমাজে নির্ঘাত পচন ধরেছে! অধ:পতন শুরু হয়েছে!
নাহলে নাটক,সিনেমা, টিভি, এতকিছু না দেখে, স্বপ্ন দেখা কেন?
স্বপ্ন/টপ্ন’র মত বাজে জিনিষ দেখতে দেখতে নিজেরাতো গুল্লায় গেছেই….
দিনকে দিন নতুন নতুন পোলাপান ভিড়িয়ে তাদেরও ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। আজেবাজে জন্জালে উঠতি বয়সী এইসব ছেলেমেয়েদের মাথা ঘুরিয়ে দিচ্ছে। সংশয়ের পথে ঠেলে দিচ্ছে। স্ব্প্নের পথে ঠেলে দিচ্ছে।
স্বপ্ন না ছাই!
এইযে রাহুল…ছেলেটা টেক্সটাইল ইউনিভার্সিটিতে ….
থার্ড ইয়ারে..খরাপতো না? Bright future।
তাহলে ছুটিতে এসে সকাল বিকাল গেদাগুদা থেকে শুরু করে একেবারে class eleven পর্যন্ত ছেলেমেয়েদের বাড়ীতে বসিয়ে ক্লাস নেওয়ার মানে কী?
এরা নাকি সুবিধা বঞ্চিত। অজপাড়াগায়ের ছাত্রছাত্রী। এদেরকে সুশিক্ষার আলোয় আলোকিত করাই রাহুলের স্বপ্ন।
কী অদ্ভুত! এটা কি করে স্বপ্ন হয়? hi –speed, techno craze generation এর একজন representative এরকম মধ্যযুগীয় স্বপ্ন দেখে কী করে?
না না এটা স্বপ্ন না।
স্বপ্নের বিড়ম্বনা।
সজল ওকে বুঝিয়েছে বহুবার… এই সব ফ্রি ফ্রি বিদ্যা বিলাইয়া আমাগোর লাভ কী?
- সে বলে লাভ আছে। এর মাঝে একটা স্বর্গীয় আনন্দ আছে। সবকিছু দেখা যায় না।
আরে ভাই অরে আমি ক্যামনে বুঝাই…. এইসমস্ত অদৃশ্য আনন্দ এই বয়সের না।
এখন আমাদের দরকার দৃশ্যমান আনন্দ।
-কইলাম ঐসব ভন্ডামি বাদ দে।চল তিন রাস্তার মাথায় গিয়া বসি। মজা পাবি।অদৃশ্যমান না।
দৃশ্যমান মজা। সুন্দর সুন্দর মাইয়ারা ইসকুলে যাইবো..দু চোখ ভইরা ওগোরে দেহি।
-না এইডাও দেখবোনা।
-খালি স্বপ্নোই দেখবো।
কি মধু পাইছে জানি স্বপ্নের মইধ্যে…..
কন এইসব বেহুদা জিনিষ দেইখা কী পরান ভরে?
না পেট ভরে?
সজলের মেজাজটাই বিগড়ে গেল। এইসব খচ্চরামি দেখলে কতক্ষন আর মেজাজ ধরে রাখা যায় বলেন?
আবীর মাত্র মাস্টার্স শেষ করলো ইংরেজিতে।
কিন্তু পোলাটা বেলাইনে চলা ছাড়লোনা।
মা বাবা বহু চেস্টা করলো।
এত অধ:পতন হলে তাকে উদ্ধার করে ক্যামনে কন?
টিউশনি আর কোচিং এ ক্লাস নিয়ে যে সামান্য আয় হয়
তা থেকেও টাকা বাঁচানোর ধান্দা করে এই গোল্লায় যাওয়া ছেলেটা।
আচ্ছা বেশ ভালো। টাকা বাঁচাবি বাঁচা। কোন অসুবিধা নাই।
টাকা বাঁচিয়ে ভাল ভাল কাজ কর।
একটা গরম বাংলা সিনেমা দেখ।
নাইলে এক টিকেটে দুই ছবি কাভার কর।
তাও মন না চাইলে গার্লফ্রেন্ডকে নি্য়ে রিক্সায় ঘোর।
Fantacy Kingdom এ যা।মাস্তি করে আয় ভরপুর।
না এইটাও তার দেমাগে ধরেনা।
কোথায় গ্রামে কে বই কিনতে পারছেনা, প্রাইভেট পড়তে পারছেনা, ভর্তি হতে পারছেনা, খুজে খুজে তাদের বের করবে।আর টাকা বাচিয়ে ওদেরকে দিবে।এইতো সেদিন কী যে একটা কান্ড করে বসলো ।হঠাৎ করে আবদুল্লাকে গ্রাম থেকে এনে নটরডেমে ভর্তি করে দিল। পিতা হারিয়েছে, SSC তে এ+ পেয়েছে। তাতে কী। নিজের পকেটের টাকা দিয়ে এই হাতী পুষতে হবে?
বিগড়ে যাওয়া সন্তানের এইসব ফালতু উৎপাত দেখে আবীরের মা-বাপেরতো পিত্তি জ্বলে যাওয়ার দশা।
ছেলেরে বুঝি আর লাইনে আনা গেলনা!
ওদিকে ডা: অরুপের বউতো মহা গরম।
আরে গরমতো বহুত আগেই হওয়ার কথা ছিল….এতদিন যে পেটে পাথর বেধে ‘আজাইরা’ কারবার হজম করেছে..এইটাতো অনেক বেশি।
যখন তখন গ্রামের রোগী নিয়ে হাসপাতালে হাসপাতালে দৌড়াদৌড়ি করা, ঔষধ পথ্য কিনে দেওয়া, টুকটাক খবার কিনে দেওয়া,
আবার সুযোগ পেলেই বন্ধুবান্ধব নিয়ে গ্রামে গিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প করে আসা, এই সমস্ত বিটলামি কার বউয়ের ভাল্লাগে কন?
এইগুলা করবি তাহলে মেডিকেলে পডলি কেন? ডা: হলি কেন? যোগী সন্ন্যাসী হয়ে তীর্থে তীর্থে ঘুরতি!
তাও ঠিক ছিল।
গ্রামে যাও, রোগী দেখ, ঔষধ দাও, সেবা কর, কোন অসুবিধা নাই।
এত রোগী! জনপ্রতি ৫০ টাকা করে নিলেও তো মাসে কয়েকটা দামি শাড়ি কেনা যেত। আরামছে এক দুইবার পারসোনায় যেতে পারতাম!
-না সে টাকা নেবেনা।তার এককথা ‘আমি আমার গ্রামের রোগীদের কাছ থেকে টাকা নেবোনা।
আরে টাকার সামনে গ্রাম-সমাজ আছে নাকি, এই বলদরে আমি কিভাবে বুঝাই?
নিজের বউটারে যে কী করে আরেকটু সুন্দর রাখা যায়, যত্নে রাখা যায় এই ছোট্ট চিন্তা করার সাধ্যিটাও মাথায় নাই।
থাকবে কীভাবে? মাথা ভরা তো ঐসব জন্জাল, ‘স্বপ্ন…..’।
এই পর্যন্ত ভাবী মোটামুটি ঠান্ডাই ছিল..
কিনতু যখন থেকে গ্রামের ঐ তথাকথিত অসহায় মানুষগুলোরে একেবারে বাসায় এনে বাসাটাকে লিল্লাবোর্ডিং বানিয়ে ফেললো।
ভাবী তো নিশ্চিত হয়ে গেল ডা: সাহেবের মাথার নাটবল্টু শুধু লুজই হয়নাই স্ক্রু এইবার দুএকটা খসেই পড়ে গেছে মনে হয়।
এই যায় যায় অবস্হা থেকে ডা: অরুপ কে উদ্ধারের জন্য ভাবী আদা জল খেয়ে লাগল। স্বামী যেহেতু ডা:ক্তার তাই অন্য আরেকজন সমগোত্রীয় ডা: এর কাছে নিয়ে বেহুদা সময় নষ্ট করতে গেলনা।
ভাবী unconventional course Follow করল। দেওয়ানবাগী, রাজারবাগী, কতুববাগী, থেকে শুরু করে নাম না জানা বহুত পীর ফকিরের আস্তানা একেবারে গরম করে ফেলল।
শেষতক আল্লাহর দান মুসকিলে আসান, আসমানী শেফায়া মিলে গেল এক ফকির বাবার দরবারে।
-কোন সমস্যা নাই। হক মওলা …….বলে হাত বাড়িয়ে বলল আমার কাছে স্বপ্নে পাওয়া গাছ আছে এইডা নিয়া যান…..লাইনে আইসা পড়বো এইসব ভবের পাগল।
- কী মাথা খারাপ কথা কন আপনি? হুজুর এই ‘স্বপ্নইতো’ তারে সর্বনাশ করেছে।
আগেতো শধু স্বপ্ন ছিল। এখন স্বপ্ন, তার সাথে আবার গাছ?
কাজ হোক বা না হোক, গাছ আর স্বপ্ন মিলিয়ে ডা: সাবের অবশিষ্ট নাটবল্টুগুলোও যে খোয়া যাবে এটা প্রায় নিশ্চিত।
ভাবী হতাশ! এখানেও স্বপ্নের গাছ!
আশংকার বিষয় হল এই স্বপ্নবাজি প্লেগের মত ছড়িয়ে পড়ছে যত্র তত্র। আক্রান্ত হচ্ছে ব্যক্তি,পরিবার ,সমাজ, আশপাশ একএক করে। বাড়ছে স্বপ্নবাজদের কাফেলা। বাড়ছে সাহস। সাহস না...... দু:সাহস।
শেষ পর্যন্ত উচ্ছন্নে যাওয়া এই স্বপ্নবাজেরা কি-না একটা আস্ত সংগঠনই খুলে ফেলল একদিন! নাম দিল salvation network।
ফাইনাল সর্বনাশটা হয়েই গেল মনে হয়।
একে একে আমীরুল,আনন্দ.শামীম,মাহী,তাজ ,পালাশ,সালাউদ্দীন,জহির,শীলু,সনেট,সুমন,নাজমুল সহ আরো অনেক সম্ভাবনাময়ী তরুন পা দিল স্বপ্নের ফাঁদে। জড়িয়ে গেল এই ভয়ংকর network এ। এইসব কুখ্যাত মেধাবীরা medical, buet varsity’র campus দাপিয়ে বেড়াচ্ছে ডাক্তার, ইন্জিনিয়ার, আইনবিদ, multinational coy’র executive, banker, কেউবা সরকারি কর্মকর্তা্ হওয়ার স্বপ্নে।
আকস্মাৎ এইসব প্রচলিত স্বপ্নকে ছাপিয়ে উঠল অন্য কিছু উটকো স্বপ্ন। সমাজ পরিবর্তনের স্বপ্ন। কিছু একটা করার স্বপ্ন।বদলে দেওয়ার স্বপ্নে।
ধূর যাহ! এগুলোকে স্বপ্ন বলে নাকি কেউ?
বড়জোর স্বপ্ন দোষ।
দায়িত্ববান নাগরিক হওয়ার শখ জেগেছে কারো কারো।১৬ কোটি মানুষের মাঝে কী দায়িত্ববান নাগরিক নেই? তাহলে বাপু দেশটা কি এত আতুড় হয়ে গেল যে তোমাদের মতো পুচকে ছেলেদের কাধে ভর দিয়ে দাড়াতে হবে? বুঝছি এদের মতিভ্রম হয়ছে।
গাড়ি,বাড়ি,যশ খ্যাতিতে তাদের রুচি কমে গেছে। বদলে দেবার কুরুচিতে আক্রান্ত এদের নফস।নষ্ট হয়ে গেছে এদের কলব। অভিভাবকগন দু:শ্চিন্তায় পড়ে গেল এইসব কুরুচিপূর্ণ ছেলেমেয়ে নিয়ে।
স্বপ্নবাজিরতো একটা সীমা থাকা চাই! নাহ এরা কোন সীমাই মানছেনা। বেপরোয়া উঠেছে Salvation network। octopus এর মতো ঘিরে ধরছে চারিদিক থেকে।
একটা পর একটা গাজাখুরি, আজগুবি কান্ড করেই যাচ্ছে।
গ্রামের কয়েকটা পয়েন্টে দৈনিক পত্রিকা দেওয়া শুরু করল।
একটা বড় লাইব্রেরি খুলে ফেলল। রাতের বেলায় লাইব্রেরিটা আবার বয়স্ক শিক্ষাকেন্দ্র রুপান্তর হয়ে গেল। কী যে ভেল্কিবাজি শুরু করে দিল এরা!
আচ্ছা বলুন তো
কই সন্ধ্যার পরে চার দোকানে বসে একটু গাল গল্প করবে।
এর নামে ওরনামে ক্লিক বাজি, চুগলি বাজি করে পেটের ভাত গুলো হজম করবে। নাহ সে জো আর নেই।
বুড়া মানুষ গুলোরে ধরে এনে এই বয়সে অ,আ…ক খ পড়াচ্ছে। শিক্ষামুলক ক্লাস, বিনোদন মূলক বিভিন্ন ধরনের অনুষ্ঠান projector এর মাধ্যমে show করছে।
এ কেমন জুলুম শুরু করে দিল এই স্বপ্নবাজরা। অবসর টাও কেড়ে নিচ্ছে।
তাহলে ছেলে,বুড়ো কারো কী রেহাই নেই এদের হাত থেকে?
এইসব ক্লাস/show সন্ধ্যার পরে আরামের সময়টাতো মাটি করছেই
উপরন্ত বাড়ি ফিরে এসেও সারাক্ষন ওইসব আপদ-বালাই মাথা জুড়ে ভো ভো করতে থাকে।
ফিরে এসে …..ছেলেমেয়েদের স্কুলে পাঠানোর ফজিলত বর্ননা করে।
গাছ লাগানোর কথা বলে
হাত ধুয়ে খাওয়ার উপকারিতা তুলে ধরে।
কী সব নিত্যনতুন ওয়াজ নসীহত!ইয়াত্তা নেই।
রমিজার বাপতো সেদিন বউয়ের সাথে গোলমালই পাকিয়ে ফেলল
-রামিজার মা বুঝলা অ্হন থেইকা টয়লেট থেইকা আইসা সাবান দিয়া হাত ধুইতে হইব।
রমিজার মা েকটা বাকা হাসি দিয়ে বলে
-জিন্দেগীভর মাটিতে হাত ঘইষ্যা আইলাম….কই আমরা কি মইরা গেছি?
তুমি অহন আবার নতুন কেচ্ছা শুনাইতে আইছ আমারে? ডাহাইত পোলাপাইন গুলান ফুসলাইয়া ফাসলাইয়া লইয়া গিয়া বুডা বেডাগুলারেও আউলাইয়া দিতাছে। ঐ বয়স্ক শিক্ষা কেন্দ্রে আর যাইবানা কইলাম।
Computer center টা আরেক স্বপ্নের আখড়া। sorry নস্টের আখড়া!
বেকার ছেলেমেয়েদেরকে আটকে রেখে ওল্টাপাল্টা training দিচ্ছে
সবাই দেশ ছেড়ে চলে যাচ্ছে।কী যে মুস্কিল! গোলমাল লাগলে এখন আর লাঠি ধরার মানুষ পাওয়া যায় না।
পাঁচজন মিলে যে একটু তাস খেলা।
একটু আড্ডা দেওয়া।
একজায়গায় বসে একটু জুয়া খেলা..সবই উঠে গেছে।গ্রামে এখন ওইসব আর দেখাই যায়না।
নেশাগ্রস্ত সব।
আরে না না বংলা মদ আর গাজার নেশায় আসক্ত হলেওতো বলা যেত।
কিন্তু সে এক অন্য নেশা। মরন নেশা। কম্পিউটারের নেশা। আবিষ্কারের নেশা।পরিবর্তনের নেশা। এ নেশায় উম্মাদ হয়ে গেছে সব। নতুন জাগরনের, নতুন আশার, কী এক নতুন জীবনের স্বপ্নে বিভোর ছন্নছাড়া এই স্বপ্নবাজেরা।
এদের দৌরাত্ম্য অপ্রতিরোধ্য হয়ে উঠল দিন দিন।
ঈদের ছুটিতে বাড়ি এসে এবার স্বপ্নবাজরা লংকা কান্ড বাধিয়ে দিল। বলা নেই কওয়া নেই এক বিরাট মিটিং ডেকে বসলো গ্রামে।
শত শত মানুষের ভীড়।
টান টান উত্তেজনা।
অধীর অপেক্ষা…………….
এর মধ্যেই salvation network এর একজন উঠে দাড়ালো।
-‘উপস্হিত গ্রামবাসী…আমাদের মাফ করে দিবেন,আমরা কেউ আপনাদের ভাই, কেউ সন্তান, কেউ স্বামী, আবার কেউ বা বাবা। হঠাৎ করে কী সব স্বপ্ন এসে আমাদের মাথায় গন্ডগোল বাধিয়ে দিল যার কারনে আমরা এতদিন অনেক উল্টাপাল্টা কাজ করেছি। আমাদের দস্যিপনায় আপনারা অত্যন্ত অতিষ্ঠ।আমি আপনাদের কথা দিচ্ছি আমাদেরকে একটা শেষ সুযোগ দিলে আমরা ভাল হয়ে যাব। প্রিয় গ্রামবাসী এটাই হবে আমাদের চূড়ান্ত অঘটন। ফাইনাল অঘটনটা হল………আমরা গ্রামে একটা স্কুল খুলতে চাই এবং তা এ বছর থেকেই। আশা করি আপনারা সহযোগীতা দিয়ে আমাদের ভাল হওয়ার পথ সুগম করে দিবেন।
ও মা কী সর্বনাশ! কথাটা বলে শেষ করা গেলনা।
অসংখ্য হাত উপরে উঠে গেল বিদ্যুতের গতিতে এই আশায়, যদি ছেলেগুলো ভাল হয়ে যায় মন্দ কী।
কেউ জমি, কেউ অর্থ, কেউ পার্ট টাইম শিক্ষকতা, কেউ বুদ্ধি,কেউ স্কুল ড্রেস, আবার কেউবা ঘর বানিয়ে দেওয়ার দায়িত্ব মাথায় নিল।
তারমানে এদের মাথাও গেছে।
মরন ব্যাধি ‘স্বপ্ন’ বাসা বেধেছে এদের মাথায়ও। নাহলে এতকিছু থাকতে স্কুল নির্মানের দায়িত্ব মাথায় নেওয়া কেন?
-প্রিয় গ্রামবাসী আপনাদের এসব কিছুই দেওয়া লাগবেনা। শুধু আপনাদের প্রিয় সন্তানকে আমাদের এই স্বপ্নের স্কুলে পাঠাবেন।আমরা মানুষ বানিয়ে দিব।
-ভরা মজলিষ কাপিয়ে আওয়াজ উঠল ‘মানুষ বানানোর দরকার নেই, তোমাগো মত পাগল, স্বপ্নবাজ বানাইয়া দিও’।
শেষ পর্যন্ত স্বপ্নবাজির দৌরাত্ম্যে চোখের সামনেই এলমেলো হয়ে গেল একটি সুন্দর জনপদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

