হামিদ ফয়সল
(প্রিয় সজীব কে,
বাবা অকালে চলে যাওয়ায় একলা থাকতে চেয়েছিল অভিমানী ছেলেটি…………….)
একলা হতে চাইলে কী আর একলা হওয়া যায়?
স্বপ্নলোকের উঠোন জুড়ে হাজার লোকের সায়
একলা হয়ে দেখলো আদম স্বর্গটাও মিছে
ত্যাগ করা যায় সকল কিছু, থাকলে হাওয়া পিছে।
খুজছে কারে অন্ধকারে, জোনাক জ্বেলে আলো?
অন্তপুরে চায়না যে কেউ একলা থাকার ভালো।
একলা থেকে চাঁদের বুড়ি কাদছে ধুকে ধুকে
বছর জুড়ে চেষ্টা যাবার, সূর্য্যি মামার বুকে
একলা থাকার মিথ্যে ঘোরে হয়না থাকা কারো
একলা মানুষ ধ্যানে আঁকে হাজার কল্প-চারু
লক্ষ্য কোটি বনি আদম এক হওয়া যায়, এক বাঁধনে
রক্তলালের শ্বেত কনিকায় কাঁদতে পারি, এক কাঁদনে
তবেই হবে একলা থাকার নীলমনিদের জয়
এই জগতে কারো কভু একলা থাকা হয়?
ভুবন জুড়ে জয়ধ্বনি একলা থাকা নয়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

