somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আ.লীগের কোষাধ্যক্ষ রাজাকার : ইউনিয়ন নেতা সাঈদীর বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে - বঙ্গবীর কাদের সিদ্দিকী

১৩ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুদ্ধাপরাধী বইলা আওয়ামী লীগ আগামী নির্বাচন পার করতে চায় বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুুল কাদের সিদ্দিকী বীর উত্তম। টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস উপলক্ষে রোববার রাতে টাঙ্গাইল শহীদ মিনারে ’৭১-এর কাদেরিয়া বাহিনী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। কাদের সিদ্দিকী বলেন, আমি মনে-প্রাণে যুদ্ধাপরাধীদের বিচার চাই। দেলাওয়ার হোসাইন সাইদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের চার্জ গঠন করা হয়েছে। তত্কালীন মুক্তিযুদ্ধের সময় দেলাওয়ার হোসাইন একজন ইউনিয়ন পর্যায়ের নেতা ছিলেন। আজকে তিনি জাতীয় নেতা। একজন জাতীয় নেতা হিসেবে সরকার তার বিচার করতে পারবে না। একইভাবে সালাহউদ্দিন কাদের চৌধুরীও একজন আঞ্চলিক নেতা ছিলেন। আজকে গোলাম আযম যুদ্ধাপরাধী। অথচ নুরুল ইসলামকে ধর্মমন্ত্রী বানানো হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে কাদের সিদ্দিকী বলেন, আওয়ামী লীগের বর্তমান কোষাধ্যক্ষ আনিছুর রহমান রাজাকার ছিলেন। এর প্রমাণ তার (কাদের সিদ্দিকী) কাছে রয়েছে। তার বিচার করুন। আনিছুর রহমানের মতো আরও অনেক আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ করে তাদের বিচারও দাবি করেছেন বঙ্গবীর আবদুুল কাদের সিদ্দিকী।
টাঙ্গাইল হানাদারমুক্ত দিবস উদযাপন পরিষদের আহ্বায়ক আবদুুস সবুর খান বীর বিক্রমের সভাপতিত্বে আলোচনা সভায় কাদের সিদ্দিকী আরও বলেন, মুক্তিযোদ্ধা সংসদ আজকে সরকারের লেজুড়বৃত্তিতে পরিণত হয়েছে। চাটুকারের বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের ঠাঁই নেই। চাটুকারী বেশি দিন খাটে না। মহাজোট সরকারের মন্ত্রীদের সমালোচনা করে তিনি বলেন, আমার বড় ভাই আবদুল লতিফ সিদ্দিকী একজন ব্যর্থ মন্ত্রী। লতিফ সিদ্দিকীর মতো একজন ব্যর্থ মন্ত্রী দেখে আমি অবাক হয়ে যাই। খাদ্যমন্ত্রী ড. আবদুুর রাজ্জাককে উদ্দেশ করে তিনি বলেন, তুমি টাঙ্গাইল নিয়ে ষড়যন্ত্র করো না। যেদিন আমি শেখ হাসিনার কাছে যাব সেদিন ফানস ফুটে যাবে। আজ থাইল্যান্ড থেকে ১৩শ’ ৫০ টাকা মণ দরে চাল আমদানি করা হয়। অথচ এক হাজার টাকায় দেশের চাল কেনে না।
বঙ্গবীর আবদুুল কাদের সিদ্দিকী আফসোস করে বলেন, আমি জানি না মুক্তিযুদ্ধ করা ভুল হয়েছিল কি না। ১ লাখ ৪ হাজার অস্ত্র জমা দেয়া আমার জন্য কোনো অপরাধ হয়েছিল কি-না জানি না। আমি চেয়েছিলাম বঙ্গবন্ধুর কর্মী হয়ে থাকতে। মনে করেছিলাম আর যাই হোক মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু থেকে আমাকে আলাদা করতে পারবে না। মরার পরে সম্মানের দরকার নাই। যে আওয়ামী লীগের জন্য জীবন দিয়েছি। বঙ্গবন্ধুর জন্য যৌবন দিয়েছি। সেই আওয়ামী লীগ আমাকে দেশে ফিরিয়ে আনেনি। আমাকে জেল খাটিয়েছে।
তিনি বলেন, টাঙ্গাইল হানাদারমুক্ত হয়েছে। কিন্তু হানাদারদের প্রেতাত্মা এখনও মুক্ত হয় নাই। সে কারণে আমি আর হানাদারমুক্ত দিবসে আলোচনা করতে এখানে (টাঙ্গাইল শহীদ মিনারের আলোচনা সভা) আসব না। আজ থেকে চিন্তা করব আমি মুজিব কোট পরব কি পরব না। জামায়াতকে বাদ দিলে ও ১৫ আগস্ট জন্মদিন পালন থেকে বিরত থাকলে বিএনপিতে যোগ দেয়ার ইঙ্গিতও দেন আবদুুল কাদের সিদ্দিকী বীর উত্তম।

তথ্যসূত্র: দৈনিক আমার দেশ।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×