somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সৌদি আরব সম্পর্কে আপনি জানেন কি ?

০৬ ই অক্টোবর, ২০১১ সকাল ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৌদি সরকার কর্তৃক ‌শিয়া-সুন্নী ফেতনা সৃষ্টির লক্ষ্যে ৬০ কোটি ডলার বরাদ্দকরন সংক্রান্ত সংবাদটি আমি একটা ব্লগে পেষ্ট করার সাথে সাথে অনেক সৌদি প্রেমিক তেলে বেগুনে জ্বলে উঠেছেন এবং প্রশ্ন রেখেছেন, লেখক আসলে মুসলমান কিনা ? তাদের মতে বিশ্বে ইসলামী শরীয়া ভিত্তিক একমাত্র দেশ হলো সৌদি আরব। তাদের কাছে আমার কয়েকটি প্রশ্ন-
১। আপনি জানেন কি, সৌদি আরব আদৌ কোন ইসলামী প্রজাতন্ত্র নয় ? ইসলামে নিষিদ্ধ রাজতন্ত্র দ্বারা দেশটি পরিচালিত ? যে রাজতন্ত্র নিশ্চিহ্ন করার জন্যে নবীজীর দৌহিত্র হযরত ইমাম হোসেন কারবালা প্রান্তরে শাহাদাত বরন করেছিলেন।
২। নবীজীর দেয়া নাম ‌‌আল-হিজাজ' নামটি পরিবর্তন করে অবৈধভাবে ক্ষমতা দখলকারী সৌদ পরিবার পুরো দেশের নাম তাদের পরিবারের নামে নামকরণ করেছে, যা ইসলামের দৃষ্টিতে নাজায়েজ ?
৩। আপনি জানেন কি, পবিত্র মক্কা ও মদীনার অবস্থান হওয়ার কারনে এ দেশটি পুরো মুসলিম বিশ্বকে নেতৃত্ব দিতে পারতো ? কেবল সৌদ পরিবারের ক্ষমতার লোভের কারনে তা সম্ভব হচ্ছে না ?
৪। জানেন কি, সৌদি বাদশারা নিজেদেরকে দুই পবিত্র মসজিদের খাদেম পরিচয় দিয়ে তাদের ইসলামী চরিত্র জাহির করার চেষ্টা করলেও, প্রকৃতপক্ষে তারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের খাদেম ? লক্ষ লক্ষ অসহায় ফিলিস্তীনি ইসরাইলের দ্বারা নির্যাতিত, ধর্ষিত ও লাঞ্চিত হলেও সৌদি রাজতন্ত্র এদের বিরুদ্ধে টু শব্দটিও করেন না ?
৫। পবিত্র মাটিতে এরা ইহুদি নাসারা মার্কিণ সৈন্যদের ঘাঁটি করার অনুমতি দিয়েছে ?
৬। জানেন কি, সৌদি রাজ পরিবার বংশানুক্রমে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের তাবেদারী করে আসছে ?
৭। ইসলামের কিছু বিধি নিষেধ এখানে কঠোরভাবে কার্যকর করা হলেও ইসলামের মুল ভিত্তিকে ধ্বংস করা হয়েছে ? জানেন কি, রাজতন্ত্র ও পরিবারতন্ত্র ইসলামে হারাম, হারাম এবং একেবারেই হারাম ?
৮। সৌদি রাজতন্ত্রকে সর্বোতোভাবে রক্ষার লক্ষ্যে সৌদি শরীয়া কাউন্সিল ও গ্রান্ড মুফতিরা নিরলসভাবে রাজতন্ত্রের খেদমত করে যাচ্ছেন ? সম্প্রতি তারা ফতোয়া দিয়েছেন, মিশরের হোসনী মোবারকের বিরুদ্ধে আন্দোলনকারীরা ইসলামের দুষমন। আন্দোলন, বিক্ষোভ ইসলামে নাকি নিষিদ্ধ। ইসলামকে নিজেদের স্বার্থে কোথায় নামিয়ে এনেছেন খেয়াল করেছেন ?
৯। জানেন কি, সৌদি আরব মুসলমানদের শত্রু ইসরাইলের বিরুদ্ধে কখনো একটি কথা না বললেও বাহরাইনে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলনরত মুসলমানদের বিরুদ্ধে দ্রুত সৈন্য পাঠিয়েছে ? এসব সেনারা বাহরাইনে ‌‌'গুয়ান্তনামো বে' কারাগারের স্টাইলে মুসলমানদের নির্যাতন চালাচ্ছে ? এসব সেনাদের এ অমানবিক ট্রেনিং দিয়েছে খোদ বৃটেন ?
১০। পবিত্র কাবায় হজ্বের সময় সব ধরনের হত্যা আল্লাহপাক আল কোরানেই নিষিদ্ধ করেছেন। আল্লাহপাক এটাকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান হিসাবে ঘোষনা করেছেন। জানেন কি, আল্লাহর সেই চরম আদেশকেও সৌদি রাজ পরিবার লঙ্ঘন করেছে ? ১৯৮৭ সালে হজ্ব মৌসমে ৩০০-রও বেশী হাজীকে মিছিল করার অপরাধে গুলি করে হত্যা করে সৌদি পুলিশ ? এতে মদদ এবং সাহস দিয়েছে মার্কিণ যুক্তরাষ্ট্র ? উদ্দেশ্য ছিল ইসলামী বিপ্লবের ঢেউ যাতে সেদেশে লাগতে না পারে।
১১। জানেন কি, সৌদি বাদশাহ আবদুল্লাহ যুক্তরাষ্ট্রের যুদ্ধবাজ প্রেসিডেন্ট বুশকে বারংবার অনুরোধ করেছেন ইরানের পরমানু চুল্লী গুড়িয়ে দিতে ? এতে ইসলামের কোন স্বার্থ রক্ষা হচ্ছে জানাবেন কি ?
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×