somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিশরের কাপুরুষ সেনাবাহিনী-

১৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসরাইলের সামান্য কটা সেনাবাহিনীর সামনে যে সেনাদের হাতপা চারটেই কাঁপে, ভয়ে কাপড় নষ্ট করে ফেলে, আর সুড়সুড় করে আত্মসমর্পনের পথ ধরে এগোয়, সেই কাপুরুষ সেনাবাহিনীই নিজ দেশের নিরস্ত্র জনগনের উপর চালালো ইতিহাসের ভয়াবহ গণহত্যা। এটা পুরো মধ্যপ্রাচ্যের ইতিহাসে জঘন্যতম গণহত্যা-কোন সন্দেহ নেই। যে যুক্তরাষ্টের পরামর্শে তারা নির্বাচিত মুরসী সরকারকে মাত্র এক বছরের মাথায় ক্ষমতাচ্যৃত করেছিল, মিশরের জনগণের উপর এমন গণহত্যা তারাও সমর্থন করতে পারছে না। নির্বাচিত মুরসী সরকারের অপরাধ তারা নাকি ইসলামপন্থী। কিন্তু এই ইসলামপন্থীরাই যখন নির্বাচিত হয়েছে, তাহলে তাদের মেয়াদ শেষ হলে তো অন্যরা নির্বাচিত হতে পারতো। মুরসী তো জোর করে ক্ষমতা আঁকড়ে থাকতে চায়নি।
কিন্তু আসল ঘটনা হলো, মুরসী মুবারকপন্থী বিচারকদের এবং সেনাবাহিনীর অতি ক্ষমতা খর্ব করতে চেয়েছিলেন। তিনি সে লক্ষ্যে বেশ কিছু সাহসী পদক্ষেপও নিয়েছিলেন। আর সে কারণে ক্ষমতা বঞ্চিত সেকুলাররা হাত মেলালো অতিলোভী সেনাবাহিনীর সাথে। মিশরের সেনাবাহিনী দেশের প্রায় বড় বড় সব ব্যবসা নিয়ন্ত্রণ করে। যুক্তরাষ্ট্র থেকে পায় মোটা অংকের সাহায্য। সেনাবাহিনীর রন্দ্রে রন্দ্রে দূর্ণীতি আর লোভ। সেনাবাহিনীর পছন্দ না হলে কোন সরকারই ক্ষমতায় থাকতে পারবে না। কেননা বন্দুক তাদের হাতে।
মিশরবাসীর বড়ই দুর্ভাগ্য যে, এই সেনাবাহিনী তাদের রাষ্ট্রের কোন কাজেই আসছে না। না পারে যুদ্ধ করতে না পারে সীমান্ত রক্ষা করতে। যা পারে তাহলো ইসরাইলের সাথে আপোষ, যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা আর দেশের সম্পদ লুটপাট করে খেতে। পৃথিবীর অন্যান্য দেশে সেনাবাহিনী যেমন জনগনের গৌরবের একটি সংস্থা, মিশরে ঠিক তার উল্টো।
জেনারেল সিসি যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং সৌ্দি আরবের সাথে শলাপরামর্শ করেই ক্যু ঘটিয়েছিলেন, এটা তিনি স্বীকারও করেছেন। এখন প্রশ্ন হলো, মুরসী ইসলামপন্থী হলে সৌদিরা (সরকার) কেন তার বিরোধিতা করবে? আসলে সৌদিরা ভয়ে আছে আরব বসন্তের। মুরসীর বিজয় তাদের কাছে পরাজয়ের সংবাদ। আরেকটি বিষয় হলো, মিশরের ফেরাউন নামে পরিচিত হোসনী মুবারক হলেন সৌদি বাদশার পেয়ারের মানুষ। তার পতনকে সৌদি সরকার কোনভাবেই মেনে নিতে পারেননি। সবচাইতে বড় কারণ যেটা তাহলো, মুরসীর কিছু পদক্ষেপ ইসরাইলের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছিল। আর সৌদি সরকার বরাবরই ইসরাইলের স্বার্থরক্ষাকারী।
সে যা-ই হোক, মিশরে সেনাবাহিনীর আদৌ কোন প্রয়োজন আছে কি না সেটা সেদেশের জনগণকে আবারো ভাবতে হবে। মিশর তো এমনিতে ছাড় দিয়ে আপোষ করে সীমান্ত টিকিয়ে রেখেছে, যদিও তা এখনো অরক্ষীতই। কেবল দেশের সম্পদ লুটপাটের জন্য কোন দেশ সেনাবাহিনী পুষতে পারে না। গণহত্যাকারী মিশরের এইসব কাপুরুষ সেনাবাহিনীর প্রতি আমাদের রইল চরম নিন্দা।

৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×