somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"বাবু কাহিনী"

২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





এক

দোলা দু'বার বাবু বাবু বলে ডেকে উঠল।ওদিক থেকে আর কোন আওয়াজ আসল না।এরকম প্রায়ই হয়।দোলা জানে আর ফোন আসবে না।ছাদের কার্ণিসে একজোড়া কবুতর বাকবাকুম খেলছে।সে অপলক তাকিয়ে তাদের খেলা দেখছে আর ভাবছে,শান্তকে সে বড্ডবেশি ভালোবাসে।যতটা ভালোবাসলে ছন্নছাড়া এক যুবকের ডাকে এক লহমায় পালিয়ে আসা যায় ততটা কিংবা তার চেয়ে বেশি।অগাধ ভালোবাসা আছে বলেই,শান্তর এক কথায় তার বন্ধু দম্পতির এই বাসায় সাবলেট থাকতে রাজি হয়ে গেল।২ বছরের বিবাহিত জীবনে একটু-আধটু মৌনমালিন্য হয়েছে।অভিমান করে দু'জনের বিছানা আলাদা হয়েছে বেশ ক'বার।কিন্তু গতকাল রাতে শান্তকে বড় অশান্ত মনে হয়েছে।দোলা জানে শান্তর বন্ধুর বউ নিশ্চিত ফুলিয়ে-ফাঁপিয়ে শান্তকে কিছু কানে জপেছে।না হয় শান্ত বার বার 'বারান্দার' প্রসঙ্গ টেনে আনবে কেন?দোলা রাতে ঘুমাতে পারেনি।সকাল অবধি পানি ছাড়া পেটে আর কিছু যায়নি।শরীর নিস্তেজ হয়ে আসছে।বুকের পাঁজরে কিছু ব্যথা বড় করুণ সুরে বাজে যখন কাছের মানুষ তুচ্ছ ব্যাপার নিয়ে ভুল বুঝে।

দুই

২ দিন ধরে অর্ণব বিষন্ন মুখে বসে আছে।তার প্রাণোচ্ছল মনে স্তব্ধতা নেমে এসেছে।সেদিন রিমি ফোন করেছিল।অর্ণবের বাবা রিসিভ করে জিজ্ঞাসা করলেন,
:কে?
:আংকেল আমি রিমি।
:রিমি কে?কোথায় থাকো ?
:আমি আপনাদের পাশের বাসায় থাকি।বাবু কি বাসায় আছে?
তিনি কান থেকে মোবাইল নামিয়ে বাবুকে খুঁজতে গেলেন।বারান্দায় গিয়ে দেখলেন,তাদের ঠিক বিপরীত পাশের বিল্ডিং এ একটা মেয়ে মোবাইলে বাবু বাবু করে বারবার ডাকছে।
এই ঘটনার পর থেকে অর্ণবের মোবাইল জব্দ করা হল।বারান্দায় যাওয়ার নিষেধাজ্ঞা জারি হয়েছে।

তিন

দোলা আর শান্তকে অর্ণবের বাবা তাদের ফ্ল্যাটে ডেকে আনিয়েছে।থমথমে পরিবেশ।অর্ণব অনুপস্থিত।অর্ণবের মা মৌনতা ভাঙ্গলেন।
"এই মেয়েকে আমি প্রায়ই দেখি বারান্দায় এসে কথা বলে।বাবু বাবু করে ডাকে।এই মেয়ের কারণে আমার বাবু (পড়ুন অর্ণব) সবসময় বারান্দায় পড়ে থাকে।ওর বাবা শুনলে রাগ করত।তাই এতদিন বিষয়টা চেপে গেছি।"বলতে বলতে অর্ণবের মায়ের গলা ধরে এলো।
দোলা বলল,"দেখুন,আপনাদর ভুল হচ্ছে।আমি আপনাদের ছেলেকে ডাকি না।"
অর্ণবের বাবা হুংকার দিয়ে উঠলেন,"আমি নিজের কানে শুনেছি,নিজের চোখে দেখেছি।''
'কি বাজে বকছেন?নিজের ছেলের দোষটা আগে দেখুন।আপনার ছেলে সারাক্ষণ বারান্দায় পড়ে থাকে।ওর কারণে আমাদের সংসারে অশান্তি নেমেছে।'ধরা গলায় বলল দোলা।
অর্ণবের মা চেঁচিয়ে উঠল-'তাহলে তুমি বাবু বলে ডাকো কেন?'
"ও (দোলাকে দেখিয়ে) তো আমাকেই বাবু ডাকে।"শান্তর লজ্জামাখা উত্তর।
"তোমার নাম কি বাবু?"
"না।তবে ও আমাকে বাবু বলে ডাকে।"
অর্ণবের বাবা-মা ছেলের খুঁজে গেলেন।বারান্দায় উঁকি দিয়ে দেখেন ছেলে কাঁদছে।একটু আড়ি পেতেই শুনলেন,অর্ণব বলছে-"বাবুনি,আই লাভ ইউ।আমার কোন দোষ নেই।রাগ করো না লক্ষ্মীটি।"
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৪১
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

ইলিয়াস কাঞ্চন

লিখেছেন অর্ক, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৩৩



আমার ছোটোবেলায় ইলিয়াস কাঞ্চন সুপারহিরো। খুব সম্ভবত জীবনে প্রথম হলে দেখা সিনেমা ছিলো জবরদোস্ত। সেখানে ইলিয়াস কাঞ্চন ও ওয়াসিম নায়ক। তিনবার দেখেছিলাম। বাড়ির কাছে হল। সেভাবে কড়াকড়ি ছিলো না। ছোটো... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "শিউলি গাছ"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৭

শিউলি গাছ

- মঞ্জুর চৌধুরী

১.

"কাকু ভাল আছেন?"
অনিরুদ্ধ সেন শিউলিতলা থেকে ফুল কুড়াচ্ছিলেন। তাঁর উঠানের সামনে সীমানা প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা শিউলি গাছটার নিচে সাদা ফুল বিছিয়ে আছে। কমলা... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

×