ঢাবি’র কলাভবনস্থ সেজদার জায়গা
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। গতকাল এ বিশ্ববিদ্যালয়ের কলাভবনে গিয়েছিলাম জনৈক প্রফেসর স্যারের নিকট পরীক্ষার কিছু খাতা জমা দেয়ার জন্য। কলাভবনের মূল ফটক দিয়ে ঢুকতেই দেখি সেজদা দেয়ার মতো অল্প কিছু জায়গায় জনা পচিশেক মুসল্লি মাগরিবের নামাজে দাঁড়িয়েছেন। খাতাগুলো দক্ষিণ সাইডে রাখতে যেয়ে দীর্ঘ দিনের মাকড়শার জালের স্পর্শে বিচলিত হয়ে নামাজে দাড়ালাম। নামাজ শেষে পিছনে তাকিয়ে দেখলাম বেশ কিছু মুসল্লি নামাজের অপেক্ষায় দাড়িয়ে আছেন। আশপাশ তাকাতেই চোখ ছানাবড়া। দীর্ঘ দিনের মাকড়শার জালে বিচ্ছিরি এক অবস্থা। উত্তর দিকের দেয়ালের প্লাস্টার উঠিয়ে রাখা হয়েছে। ইমাম সাহেবের আশপাশে কিছুটা অপরিচ্ছন্নতা দেখেও খারাপ লাগলো। মনে হলো সেজদার জন্য নির্ধারিত এ জায়গাটুকুন দেখার জন্য কেহই নেই।
ঢাবি'র কর্তৃপক্ষের বদান্যতায় মুসল্লিদের জন্য এ জায়গাটুকু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিনীত অনুরোধ, জায়গাটুকু পরিষ্কার পরিচ্ছন্ন করে, প্লাস্টার করত রং লাগিয়ে মুসল্লিদেরকে প্রশান্ত মন নিয়ে নামাজ আদায়ের জন্য উপযুক্ত করে দিন।
পরিশেষে ভিসি স্যারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সবিনয় অনুরোধ, কলাভবনের নীচ তলায় একটি রুম মুসল্লিদের জন্য নির্ধারিত করে সুষ্ঠুভাবে নামাজ আদায় করার সুযোগ করে দেবেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪

শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।...
...বাকিটুকু পড়ুন
সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও...
...বাকিটুকু পড়ুন
১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর...
...বাকিটুকু পড়ুনএকাউন্ট্যান্ট
মঞ্জুর চৌধুরী
রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।
আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪

শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো...
...বাকিটুকু পড়ুন