somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাকুরীর মাধ্যমে অর্জিত সম্পদে নারীর অধিকার

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইসলামের মূলনীতি হলো, “ক্ষেত্র বিশেষে কিছু ব্যতিক্রম ব্যতীত সাধারণভাবে যে কাজ বা পেশা পুরুষের জন্য বৈধ তা নারীর জন্যও বৈধ”। ইসলামের নীতিমালা ও নৈতিকতার সাথে সংগতি রেখে মহিলারা তাদের জন্য সহজসাধ্য যে কোন চাকুরী বা পেশায় নিয়োজিত হতে পারে। সহজসাধ্য পেশার কথা এজন্য বলা হয়েছে যে, ইসলাম নারীদেরকে কঠোর শ্রমসাধ্য কাজে, যেমন খনির অভ্যন্তরে, লৌহজাত দ্রব্যাদি নির্মাণ কারখানায় ইত্যাদিতে নিয়োজিত হওয়া পছন্দ করে না। তাদের জন্য শিক্ষকতা, ডাক্তারী, সেবাধর্মী কার্যক্রম ইত্যাদিতে নিয়োজিত হওয়া পছন্দনীয়। সে তার শালীনতা, মর্যাদাবোধ ও ব্যক্তিস্বাতন্ত্র্য রক্ষা করে চলবে।
ইমাম আবু হানীফা, ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মদ (র.)-এর মতে, নারী শ্রম-বিনিয়োগের চুক্তিতে আবদ্ধ হতে পারবে।
এ অভিমত থেকে নারীর চাকুরীতে নিয়োগের বিষয়টি প্রমাণিত হয়। ইসলাম নারীকে মসজিদে, বাজারে ও হজ্জে যাবার অনুমতি দিয়েছে। তবে স্বামীর ঘরে অর্থ যোগানদানে সে বাধ্য নয়, তার অর্থ ব্যয় হবে স্বামীর প্রতি অপূর্ব প্রীতির দৃষ্টান্ত।
কোন অবিবাহিত নারী যদি কোন পেশা অবলম্বনের মাধ্যমে সম্পদের মালিক হয়, তবে সে তার উপার্জন থেকে নিজের ভরণ-পোষণের দায়িত্ব গ্রহণ করবে। তবে একথা স্বত:সিদ্ধ যে, কন্যার বিবাহের পূর্ব পর্যন্ত পিতা তার ভরণ- পোষণের জন্য দায়ী।
হযরত আবু হুরায়রা (রা.) বর্ণিত এক হাদীসে আছে, তার খালা স্বীয় খেজুর বাগান থেকে খেজুর কেটে সংগ্রহ করার জন্য নবী (সা.)-এর নিকট অনুমতি চাইলে তিনি বললেন: “বের হয়ে বাগানে যাও, তোমার খেজুর কাটো। এর বিক্রিত অর্থ হয়ত তুমি দান-খয়রাত করবে অথবা অন্য কোন ভাল কাজে ব্যয় করবে” (সহীহ মুসলিম)।
হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)-এর স্ত্রী এবং রাসূলুল্লাহ (সা.)-এর মহিলা সাহাবী হযরত যয়নব (রা.)-এর কুটির শিল্প ছিল। তিনি তার উপার্জিত অর্থ দিয়ে স্বামী ও সন্তানদের ব্যয় নির্বাহ করতেন। তিনি নবী (সা.)-এর নিকট গিয়ে তাঁকে অবহিত করলেন, “আমি একজন কারিগর মহিলা। আমি তৈরী করা দ্রব্য বিক্রয় করি। এছাড়া আমার স্বামী একজন গরীব লোক। তাঁর সন্তানের জীবিকার অন্য কোন ব্যবস্থাও নেই। তিনি জানতে চাইলেন, তিনি কি তার উপার্জিত অর্থ এ পথে ব্যয় করতে পারবেন? নবী (সা.) বললেন: হাঁ, তুমি তাদের জন্য ব্যয় করো এবং এজন্য তুমি দ্বিগুণ সওয়াব লাভ করবে” (আত-তাবাকাত)।

কর্মক্ষেত্রে নারী তথা নারীর ঘরের বাইরে যাওয়া এবং চাকুরীতে যোগদান নিষিদ্ধ নয়, বরং এজন্য অনুমতি রয়েছে। মহানবী (সা.) বলেছেন: “(হে নারী সমাজ!) আল্লাহ প্রয়োজনে তোমাদেরকে ঘরের বাইরে যাওয়ার ব্যাপারে অনুমতি প্রদান করেছেন” (সহীহ বুখারী)।

পুরুষের ন্যায় নারীরও দুনিয়ার সুখ দুঃখে অংশীদার হওয়ার ন্যায্য অধিকার রয়েছে। ইসলাম নারীকে হালালভাবে অর্থ উপার্জনের পূর্ণ স্বাধীনতা দিয়েছে। যেমন মহিলা সাহাবী আসমা বিনতে মাখরা (রা.) আতর ব্যবসায়ী ছিলেন। খাওলা বিনতে সা‘লাবা (রা.) তাঁর স্বামীর সংসারের ব্যয় নির্বাহ করতেন।

এ থেকে স্পষ্টতই প্রতীয়মান হয় যে, প্রতিটি কর্মক্ষম নারীর ঘরের বাইরে গিয়ে শালীনতা ও পর্দা সহকারে অর্থ উপার্জনের বিষয়টি অনুমোদন দিয়েছে ইসলাম।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

জেফরি আর্চারের A Prisoner of Birth....

লিখেছেন জুল ভার্ন, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০০




জেফরি আর্চারের A Prisoner of Birth....

জেফরি আর্চারের A Prisoner of Birth মূলত এমন এক উপন্যাস, যেখানে বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা, শ্রেণিবৈষম্য, বিচারব্যবস্থা, প্রতিশোধ এবং বুদ্ধিমত্তার লড়াই একসূত্রে গাঁথা হয়েছে। উপন্যাসটির... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার মোল্লা হুজুর থেকে আপনার সন্তানকে নিরাপদ রাখুন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৭

গতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

×