
সাময়িক পোষ্ট
সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড বাংলাদেশের ।
সাকিবের টানা দ্বিতীয় সেঞ্চুরি ।
ছয় হাজারি ক্লাবে সাকিব।
আরও একটি মাইলফলকে পৌঁছালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
ওয়ানডেতে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে করেছেন ছয় হাজার রান।
৯৪ রান নিয়ে অপরাজিত থেকে মাত্র ৬ রানের জন্য সেন্চুরী হতে দুরে ছিলেন লিটন দাস।
৫০ ওভার খেলে আট উইকেট হারিয়ে উইন্ডিজের সংগ্রহ দাঁড়িয়েছিল ছিল ৩২১ রান।
জিততে হলে বাংলাদেশকে রেকর্ড গড়েই জিততে হবে এটাই ছিল লক্ষ্য ।
৩২২ রানের লক্ষ্য। টন্টনের মাঠটা ছোট হলেও কাজটা সহজ ছিলনা।
তবে সূচনাটা ভালোই হয়েছে বাংলাদেশের। শুরুতে সাবধানী ব্যাটিং করলেও ধীরে ধীরে খোলস ছেড়েছে টাইগাররা।
শেষ পর্যন্ত পাওয়া গেল কাংখিত ফল । টাইগাররা ৫১ বল হাতে রেখেই ৭ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে
ওয়েস্ট ইন্ডিজকে।
ইংল্যান্ডে চলমান বিশ্বকাপে পরস্পরকে মোকাবেলা করার আগে বাংলাদেশকেই বলা হচ্ছিল ফেভারিট।
উইন্ডিজ এবারে আন্ডারডগ। এক বছরে মোট ১০টি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ ও উইন্ডিজ।
এটি নিয়ে আটটিতে বিজয়ী দলের নাম বাংলাদেশ।
ক্যারিবিয়ানদের ঝুলিতে জয় মাত্র দুটি।
টাইগার বাহিনীর প্রতি রইল প্রাণডালা অভিনন্দন
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৯ ভোর ৫:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




