somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

~~ ভালো আছি ! ( গল্প ) ~~~(পর্ব ৩) শেষ পর্ব।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

~ ভালো আছি ! ( গল্প ) ~~~পর্ব ২



আশা করিনি মিজান ভাইকে বাসায় পাবো কিন্তু ভাগ্য ভালো ভাইয়া বাসায়। আমি আর তমা সোফার উপর বসলাম একটু পর মিজান ভাই আর তার স্ত্রী এসে আমাদের পাশে বসলেন , আমরা আমাদের সব কথা ভাইকে বুঝিয়ে বললাম।

ভাই সব কথা শুনে কিছু ক্ষন ভাবলেন , তারপর বললেন আচ্ছা ঠিক আছে কোন সমস্যা নেই একটা কাজ করো তোমরা বিয়ে করে ফেল আর যেহেতু আমার এত বড় ফ্ল্যাট অনেক রুম খালি তোমরা যত দিন ইচ্ছে এখানে থাকতে পার আর তুমি কিছু একটা করলেই তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে । আমি ভাইয়ার কথা শুনছি আর ভাবছি তমা আমার হচ্ছে। কিন্তু কি করবো?

ভাইয়া তার বাসাতেই ছোট একটা আয়োজনের মাধ্যমে আমাদের বিয়ে দিয়ে দিলেন অনেকেই আসলো সবই ভাই আর ভাবির পরিচিত জন , আমার আপন বলতে এসেছিলো দূর সম্পর্কের এক মামা। এই তো বিয়ে হয়ে গেল , কাগজে দুই জন সই করে দিলাম কাজী বললো বিয়ে হয়ে গেছে।

বিয়ে হয়েছে এক সপ্তাহ এখনো কিছু করতে পারি নি। ভাই একটা কাজ আমাকে পাইয়ে দিলেন কিন্তু আমার মনে হচ্ছে কোন কাজও নেই কোন টাকাও নেই মাস শেষে তাই প্রমানিত হলো কাজ ছেড়ে দিলাম। আবার কাজের জন্য দৌড়া দৌড়ি অনেক চেষ্টার পরেও কোন কাজ পেলাম না। এই সময় মিজান ভাই তমাকে একটা কাজের জন্য প্রস্তাব করে , একটা মাল্টিন্যাশনাল কম্পানিতে কল রিসিপশনিস্ট এর কাজ। আমি রাজি ছিলাম না কিন্তু তমা রাজি হয়ে গেল আর তাই আমি কিছু বলিনি।

এভাবে প্রায় কয়েক মাস কেটে গেল আমি চেষ্টা করেই যাচ্ছি কিন্তু কোন কাজ পাইনি , আর তমার টাকায় চলছে আমাদের মিজান ভাইয়ের বাসার সংসার্। কিন্তু আমার কিছু করতে হবে।

কোন কাজ না পেয়ে মিজান ভাইকে বললাম ভাই কাজের চেষ্টা করছি কিন্তু কোন কাজ পেলাম না এখন থেকে কাজের চেষ্টা করবো আর আপনার সাথে থাকবো। মিজান ভাই শুধু বললেন , আচ্ছা।
এর পর থেকে মিজান ভাইয়ের সাথেই আছি , আমাদের সংসারের বয়স এক বছর্। কিন্তু এই এক বছরে যেহেতু তমার টাকাতেই আমাদের সংসার চলে তাই তমাকে কোন দিন আর আগের তম পাইনি।

এর মধ্যে একদিন একটু দেরি করে ফিরেছি রাত প্রায় ১২ টা হবে , বাসায় এসে দেখি তমা নেই।
ভাবিকে জিজ্ঞেস করলাম তমা কোথায় ভাবি বললেন তার বাবার বাসায় গেছে ,
আমি বললাম বাবার বাসায়!কিছু বলে গেছে? ভাবি কিছু বললেন না ,আমি অবাক হয়ে গেলাম , বেপার কি ?
ভাবলাম মনে হয় কিছু হয়েছে আগামিকাল চলে আসবে।

কিন্তু না , বেশ কিছু দিন কেটে গেল তমা আসলো না।
আমিও তেমন কিছু ভাবলাম না , এর প্রধান কারন গত এক বছরের অনেক কথা আমার মনে পরে যাচ্ছে। আগে বলিনি কারন চাচ্ছিলাম না খারাপ কথা মনে করতে , থাক বলে আর কি হবে শুধু বলতে চাই ঘরের বউ যদি হয় আয়ের উত্তরশ তাহলে কি হয় ভেবে নিবেন।

অনেক দিন হয়ে গেল তমা তবুও আসলো না। আমি একা বড্ড একা হোক না সে আমাকে অপমান করেছে আমাকে মানসিক কষ্ট দিয়েছে তাতে কি পাশেতো ছিলো ,
এমনই এক সময় ঠিক দুপুর ভাবলাম অনেক দিন তমার কোন খোজ নেই আজকে তমার বাসায় যাবো
কয়েক জন পেছন থেকে ডাকলো ভাই শুনেন, আমি পেছনে তাকিয়েই দিলাম দৌড় কিন্তু শেষ পর্যন্ত পারলাম না একটু পরেই পরে গেলাম প্রথম অনুভব করলাম কেউ আমার মাথায় আঘাত করলো আর কিছু বলতে পারবো না ।

এর পরের ঘটনা আপনারা সবাই জানেন আমি হাসপাতালে প্রায় পনের দিন , আমি আমার হাত , পা কিছুই নাড়াতে পারছি না মনে হয় কিছু একটা কেটে দিয়েছে হামলা কারীরা এর মধ্যে অনেক কিছুই ঘটেছে আমি অনেক বার জ্ঞান হারিয়েছি তমাকে খবর দেয়া হয়েছে সে আসেনি। আমার সব কথা বলার পরেও সে আসেনি ,
কিন্তু আমার খুব দেখতে ইচ্ছে করছে মিজান ভাইকে বললাম ভাই একটু শেষ চেষ্টা করবেন আর না আসতে চাইলে বলবেন আমি মারা গেছি।
ভাই কিছু না ভেবেই ফোন করলেন।
আমার শেখানো কথা বলে গেলেন আর পাশে ভাবী কেদে যাচ্ছেন যেন সত্যই আমি মারা গেছি।
এবার তমা কাদতেঁ কাদতেঁ আসলো , আমার পাশে বসে হাত ধরে বললো একি! ওতো বেচে আছে।
আমার ইচ্ছে করছিলো সত্যি মরে যাই , আমার আর কিছু মনে নেই।

(সাথে থাকার জন্য ধন্যবাদ , ভুল হয়ে থাকলে নিজ গুনে ক্ষমা করে দিবেন. আশা করি আবার নতুন কিছু নিয়ে আসবো। )
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামিলীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে

লিখেছেন রাজীব নুর, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৫



চাঁদগাজী বলেছিলেন,
"যেসব মানুষের ভাবনায় লজিক ও এনালাইটিক্যাল জ্ঞান না থাকে, তারা চারিপাশের বিশ্বকে সঠিকভাবে বুঝতে পারে না, কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সমাজে তাদের অবদান... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

অজানা হুমায়ুন

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২৯

হুমায়ূন আহমেদের অসমাপ্ত গ্রন্থ হলো "নবীজি"। এই বইটি লিখতে শুরু করার পিছনে একটি গল্প আছে। একবার এক বইমেলায় হুমায়ূন আহমেদের সাথে একজন মাওলানার দেখা হলো। মাওলানা সাহেবের বহুদিনের শখ ছিল... ...বাকিটুকু পড়ুন

×