somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মায়া

১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



- আপনি মাজহার মিথুন, রাইট?
- জী, আপনাকে তো। ।।
- আমি আপনার ফ্রেন্ডলিস্টের একজন।
- ও আচ্ছা।
- কোথায় যাচ্ছেন?
- চিটাগং। আপনি?
- আমিও।
- কি বেসম্ভব কাকতাল বলুন, দেখা হয়ে গেল
আপনার সাথে।
- পৃথিবী গোল তো,
দেখা হয়ে যাওয়াটা তাই অবাক করা কিছু
না।
- আপনার কথা তো আপনার স্ট্যাটাসের মত সুন্দর
- আপনিও তো মজার মানুষ বলেই মনে হচ্ছে, আর
প্রশংসা থামান। আমি এমন কেউ না।
- আপনি অবশ্যই এমন কেউ।
- তাই???
- হুম জানেন আমি আপনার কোন স্ট্যাটাস বাদ
দেই না, কবে বই বের করবেন বলুনতো?
- দেখি। তার আগে একটা বিয়ে করা দরকার,
- বিয়ে কেন?
- বই বের
করতে যে টাকা টা লাগবে সেটা শশুরের
পকেট থেকে গেলে ক্ষতি কি?
- হা হা হা। আপনি আসলেই মাজহার মিথুন
এবার কোন সন্দেহ নেই।
- এতক্ষণ সন্দেহ করছিলেন কেন?
- আরে ধুর এমনিতেই বললাম।
- ও আচ্ছা।

মিথুন ট্রেনে যায় না সচরাচর। নেহায়েত
অভিজ্ঞতার জন্য ওঠা।
ফেসবুকে ওকে অনেকে চেনে। মারাত্নক
লেখার হাত। কিন্তু শুধু স্ট্যাটাসই লেখে। আর
কিছু লেখে না কেন তা সে জানে আর মাবুদ
জানে। তবে এই স্ট্যাটাস দিয়েই ফেসবুক
ভক্তদের মাতিয়ে রাখে সে, এসব না বললেও
চলে।

- গান শুনবেন মিথুন সাহেব?
- জি না। আপনি শুনুন।
মেয়েটা অসম্ভব খুশি । মাজহার মিথুন তার
সামনে। এই জিনিস নিয়ে স্ট্যাটাস
না দেওয়ার লোভ সামলানো এত সহজ না।তাই
এই গান শোনার অভিনয়।
যাকে নিয়ে এত কিছু তার কোন ভাবাবেগ
নেই। সে তো লেখক মানুষ। স্ট্যাটাস লেখক
হলেও তার
আলাদা একটা ভাবমূর্তি আছে অবশ্যই। সেই ভাব
বজায় রেখেই মিথুন
জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে।
মনে মনে কিছু প্যাচ
লেগে গেছে সেটা খোলার চেষ্টা করছে।
- চলুন নেমে পড়ি
- হুম চলুন
- আমাদের আর দেখা হবার সম্ভাবনা নেই তাই
না?
- পৃথিবী গোল হলে অবশ্যই আছে,
- আপনি আসলেই মজার মানুষ।
- ভালো থাকবেন

যেতে যেতে পথে সেই হল যে দেখা
মনে নেই মনে নেই আমি যে একা
মাজহার মিথুনের কানে এই ছত্র বাজার কোন
মানে হয় না। এরকম অনেকের সাথেই দেখা হয়।
স্বাভাবিক।
রাতে নোটিফিকেশিন চেক
করতে করতে ট্যাগ রিভিউ পাওয়া গেল
কয়েকটা। তার মধ্যে সবই ছবি। শুধু
একটা স্ট্যাটাস ট্যাগ। তাতে লেখা -
আর দেখা না হওয়াই ভালো।
মায়া বেড়ে যেতে পারে।
মনে মনে মাজহার মিথুন -
মায়া কি আসলে বাড়েনি?

উতসর্গ : মাজহার মিথুন

১৪/১২/১৩

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পঁই পঁই করে হিসাব রাখতে হবে, নতুবা বিপদে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪

আমরা ক'জনা বেশ কিছুদিন আগে ব্যবসা শুরু করেছি। প্রথমেই একজনকে হিসাবের সব দ্বায়িত্ব দেওয়া হয়েছে। আমি নিয়েছিলাম মার্কেটিং ও টেকনিক্যাল সাইড গুলির দ্বায়িত্ব। সৌদীতে অনেক POS রেডিমেড পাওয়া গেলেও আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে কোন 'জঙ্গী' নেই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:২৫

'জং' শব্দটার অর্থ 'যুদ্ধ'। এভাবে, জঙ্গী কথাটার অর্থ দাঁড়ায় - যোদ্ধা বা যুদ্ধ করেন। যে কোন যুদ্ধই প্রাণহানি ডেকে আনে। আগের কালে, রাজারা যুদ্ধ করে দেশ জয় করতেন। তাঁদের অণ্যে... ...বাকিটুকু পড়ুন

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

ভাষণময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫১


বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

×