somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিনগুলি-1

২২ শে জুলাই, ২০০৬ সকাল ৮:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা বিশ্ববিদ্যালয়কে এক সময় বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড। পরবতর্ীতে সে নাম বদলে হয়েছে ডাকাতদের গ্রাম, ছিনতাইয়ের অভয়ারণ্য, আরো কত কী! কিন্তু আমরা যারা মধ্যবিত্ত পরিবার থেকে এখানে পড়তে এসেছি কিংবা আসছি তারা এ বিশ্ববিদ্যালয়কে কখনোই নেতিবাচক বিশেষণে দেখতে চাইনি। তারপরও দেখতে হচ্ছে, শুনতে হচ্ছে। এর জন্য দায়ী কে? দায়ী আমি, আমরা যারা এখানে পড়ছি কিংবা কিছুদিন আগে পড়েছি এবং বিশেষভাবে দায়ী এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। (কারনগুলো পরবতর্ীতে জানাবো)।

ইতিহাস সাক্ষী 1921 সালে অনেক ঘাত প্রতিঘাতের পর এ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা। তারপর থেকেই এ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দেশের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে ইতিবাচক ভুমিকা রেখে এসেছে। 1947-48, 1952, 1966, 1971, 1980-90 সালের বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব কিন্তু এ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই দিয়েছে।
তারপরও কেন এ বিশ্ববিদ্যালয় এ নেতিবাচক নামে ভুষিত হলো বারবার এবং এখনো হচ্ছে? আজ রাস্তাঘাটে চলতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি এ কথা শুনলে অনেকেই-ও তুমি শাস্তানদের আখড়ায় পড়, রাজণীতির আখড়ায় পড়, তো লেখাপড়া কিছু করতো নাকি?-এসব কথা বলে। এসব কথা আমার শুনতে ভাল লাগেনা। তারপরও শুনতে হয়। কিন্তু কেন গুটিকতক সন্ত্রাসী আর চাদাবাজির কারনে আমাকেও এ কথা শুনতে হবে? কেউ কি এর জবাব দিতে পারবেন? পারবেন না।
আমিতো কোন নেতিবাচক বিশেষণে পরিচিত কোন ক্যাম্পাসে পড়তে চাইনি কিংবা আসিনি। ভালো ফলাফল করেই একদিন এ ক্যাম্পাসে পা রেখেছিলাম। আজ প্রায় সাড়ে ছয় বছর অতিক্রান্ত হলেও এখান থেকে পাশ করে সামনে এগোতে পারিনি। গত জুন মাস পর্যন্ত কেন আমাকে এসএসসি এবং এইচএসসির সার্টিফিকেটগুলোই আগলে রাখতে হয়েছে? প্রায় দেড় বছর ধরে এমবিএ নামক একটি সার্টিফিকেটের জন্য কেন আমাকে এখনো এখানে পড়ে থাকতে হচ্ছে? প্রতিদিন কেন আমাকে নেতিবাচক অভিজ্ঞতার সম্মুখীন হতে হচ্ছে? জানি কারো কোন জবাব নেই। তাই এবার আমিই আমার অভিজ্ঞতা থেকে জবাব দিয়ে যাব।
এখন যারা এখানে পড়ছি কিংবা ভবিষ্যতে যারা এখানে পড়তে আসবে তাদের জন্যই আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিনগুলি নামক ধারাবাহিক এ আয়োজন। জানি অনেকেরই এ ব্যপারটা ভালো লাগবেনা, অনেকেরই ব্যক্তিগত স্বার্থে আঘাত লাগবে। তারপরও আমি সত্যটাই বলে যাব। বলে যাব কিভাবে আমাদেরকে পিটিয়ে মিছিলে যেতে বাধ্য করা হয়েছে, বলে যাব কিভাবে আমাদেরকে অস্ত্রের মুখে অন্যায় করতে বাধ্য করা হয়েছে, আমি বলে যাব শিক্ষকরা কিভাবে ছাত্রছাত্রীদেরকে রাজণীতির ছত্রছায়ায়য় বাস করতে বাধ্য করেছে। আমি লিকতে চাই কিভাবে সাধারণ ছাত্রছাত্রীরা গুটিকতক ছাত্র নামধারী সন্ত্রাসীর কাছে বারবার জিম্মি হয়ে থেকেছে কিংবা থাকছে।
যারা এ বিশ্ববিদ্যালয়ে পড়েননি কোনদিন তাদেরকে আমি জানাতে চাই আমার তীক্ত অভিজ্ঞতার কিছু কাহিনী। আশা করি কেউ না কেউ আমার সাথে থাকবেন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের আমিরের একাউন্ট হ্যাক আওয়ামী লীগের হ্যাকাররা করে থাকতে পারেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৮



নিজের অভিজ্ঞতা থেকে লিখছি। গত বছর, লন্ডন থেকে আমার এক আত্মীয় হঠাত একদিন আমাকে জানান যে, 'গ্রামের রাজনীতি' নামক এক ফেসবুক পেইজে আমার উপরের ছবি দেওয়া হয়েছে। আমি হতবাক!... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×