somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জুলাই যোদ্ধা!

০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া ইউনিয়নের কলপা গ্রামে তার বন্ধুদের নিয়ে ডাকাতি করতে গিয়ে গ্রামবাসীর হামলায় মারাত্মক আহত হয়েছিল। পরে তার হাত কেটে ফেলতে হয়। গোপনে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠে সে। তারপর একদল চতুর মানুষের প্ল‍্যান মোতাবেক জুলাই আহতদের খাতায় নাম লেখায় এবং ধীরে ধীরে জুলাই চেতনার বিশাল মোটিভেশনাল স্পিকার হয়ে উঠে।

আমার নিজের কাছে সরাসরি তার বিষয়ে তথ্য নেই, তবে অনেকে লেখালেখি করছে। কর্তৃপক্ষ নিশ্চয়ই সত্যতা যাচাই করবে।

সোশ্যাল মিডিয়ার কল্যাণে তো কিছু গোপন থাকে না। আল হামীম সায়মন নামে একজন ২০২৪ সালের ১৮ জুলাই মারা যায়। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের জুলাই অভ্যুত্থান শাখার প্রকাশিত গেজেটেও আছে তার নাম। পরে জানা গেছে বারে বসে অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হওয়ায় হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে। পরে পরিবারের কারসাজিতে জুলাই শহিদের তালিকায় যুক্ত হয় তার নাম।

আজকে এক শহিদের খবর জানা গেছে, গলায় খাবার আটকে মারা গিয়ে সে হয়ে গেছে জুলাই যোদ্ধা। আরো কত খবর দেখেছি- সড়ক দুর্ঘটনা, ডায়রিয়া, পারিবারিক কলহসহ নানা কারণে মারা গিয়েও জুলাই যোদ্ধা হয়ে গেছে। এমন ভয় জাগানিয়া খবরও আছে আত্মহত্যা করেও জুলাই যোদ্ধা হয়ে গেছে। আর পরিবারের লোকজন ভাতা খাচ্ছে। ইউসুফ সরকারের সময় এসব ময়নাতদন্তের বালাই ছিল না। মৃতের সংখ্যা যত বেশি দেখানো যায় ততই ব্যবসা জমবে।

অনেকে কবরের আজাব সহ্য না করতে পেরে ফিরে এসেছে, এমন খবরও আসছে। আমাদের অনেক প্রবাসী ব্লগার দেখি খুব আহ্লাদিত জুলাই নিয়ে। এসব খবর তাদের কাছে যায় না মনে হয়।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭
১৪টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সিরাজুর রহমানের বিরুদ্ধে মরণোত্তর মামলা করা হোক।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৫

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

×