রাজশাহীতে ৩০ শিবিরকর্মী আটক, এসআইকে পেটানোর কথা স্বীকার
গ্রামের চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছি । টিভিতে দেখছিলাম রাজশাহীতে কিভাবে এক পুলিশ অফিসার কে জামাতিরা কি নিদারুন নিষ্ঠুরতার সাথে থেতলে দিচ্ছিল তার মাথা । আমরা জামত শিবিরের এই তান্ডব কিভাবে রোধ করা যায় তার উপায় নিয়ে আলোচনা করছিলাম । এমন সময় সেখানে উপস্থিত এক কৃষক ৭১ টিভির সংবাদ নয় সংযোগ স্টাইলে তার সমাধান দিল । আকর্ণ বিস্তৃত হাসি নিয়ে সে বলল এটা খুবই সোজা । আমরা তার হাসির কারন জিজ্ঞেস করাতে সে আরও হেসে হেসে কুটি কুটি । তার গমকে গমকে হাসির ফাকে সে যা বর্ণনা করল সেটা শুনে আমাদের গা শিউরে উঠল ।
তার সম্বল তিন বিঘা জমির ধান ক্ষেতে সে ইদুরের আক্রমণে অতিষ্ঠ । সে কোন একজনের পরামর্শে বহু কায়দায় এক ইদুরকে পাকড়াও করে তার মলদ্বার সেলাই করে ক্ষেতে ছেড়ে দেয় । পরদিন সে ক্ষেতে গিয়ে দেখে কোন ইদুরের বালাই নেই । ক্ষেত ইদুর মুক্ত ।
আমাদের মধ্যে এক বন্ধু ছিল পশু ক্লেশ নিবারনী সঙ্ঘের সদস্য সে তার একাডেমিক এবং আমরা আমাদের অএকাডেমিক জ্ঞান দিয়ে যতই বুঝাই এটা অন্যায় , অমানবিক , সেও তার বিস্তর যুক্তি নিয়ে আসে । তার এই তিন বিঘা ধানই সম্বল , সেটা নষ্ট হলে তার এক গণ্ডা বাচ্চাকাচ্চা নিয়ে গত বারের ন্যায় না খেয়ে থাকতে হবে । আমরা তার গাড়োলপনা দেখে বিস্মিত ক্ষুব্দ সে তার চেয়েও বেশী ক্ষুব্দ আমরা কেন তার মত মানুষের ব্যথায় ব্যথিত না হয়ে ইদুরের ব্যথায় ব্যথিত ।
সে রাজশাহীতে পুলিশ পিটানো শিবির কর্মীর মলদ্বার সেলাই করে ছেড়ে দিতে বললে আমরা তা হেসে উড়িয়ে দেই ।
সে আমাদের রাজাকার প্রীতি দেখে ক্ষুব্দ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





