somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপ্রকাশিত চিঠি

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় বড্ড (বড়) ভাই,

পিতার পরেই নাকি বড় ভাইয়ের স্থান। কোন দিন আপনাকে অসম্মান করে কথা বলিনি। আজ কিছু কথা বলতে চাই আপনাকে। যদি এতে করে আপনি মনে বিন্দু পরিমান কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন।

বাবা ব্যবাসায় লস খাওয়ার পর থেকে আমাদের পরিবারে অভাবের ছায়া গিড়ে দরেছে, যা এখনো আমাদের পিছু ছাড়ছেনা। মা অনেক সময় অনেক কথা বলে, চিন্তায় চিন্তায় তার শরীর অসুস্থ হয়েছে অনেক বার, আপনি সবি জানেন । বাবা সারাক্ষন টিনশনে থাকেন ব্যবসার অবস্থা ভালো না। মাঝে মধ্যে অনেক ধরনের কথা বলেন "মা" আমরা কেউ কিছু মনে করিনা। অনেক সময় অনেক কারনে আমিও অনেক রাগা রাগি করি। আপনার ভুলের কারনে আজ আমাদের এই অবস্থা। যদি আপনি জায়গা বিক্রি করতে রাজি না হতেন আজ আমাদের এই অভাবের ছায়ায় থাকতে হত না।

তোমার বিয়ের পর জেন মার জীবনের অভাবের ছায়ার চেয়ে দুঃখের ছায়াটা একটু বেশী। তোমাকে কিছু বলার আগেই তুমি সবার সাথে রাগ দেখাও এটা তোমার রোগ না ইচ্ছাকিত কাজ ঠিক জানিনা। এইতো কিছুদিন আগের কথা মা তোমাকে সামনের দিন গুলো কি করে ভালোবাবে সাজানো যায় বলছিলেন আর তুমি তাকে নতুন বৌ এর সামনে যাচ্ছেতাই ভাবে অপমান করলে। সেদিন তোমার শ্বশুর বাড়ী থেকে তোমার বর্তমান শ্বাশড়ীর ফোন আসলো সেও মার সাথে যাচ্ছে তা ব্যবহার করেছে। তোমাকে বলাই তুমি বললে "বাদ দেও বলুক"। যে সন্তান মা সম্মান রাখতে পারে না তার চেয়ে বড় অপদার্থ আর কি হতে পারে। (তোমাকে অপদার্থ বলতে আমার নিজের অনেক কষ্ট হচ্ছে তবুও না বলে পারলাম না)

ছোট বেলা থেকেই আমি তোমার চোখের সামনে বড় হয়েছি। তুমি খুব ভালো করে আমাকে চিন। আমি রেগে গেলে আমার মাথা ঠিক থাকেনা। আমার সবচেয়ে প্রিয় মানুষকেও খুন করতে এক সেকেন্ড চিন্তা করবোনা। বিগত ছয় বছর হয়েছে তুমি আমাদের সাথে নেই। বিয়ের পর থেকে তোমাকে জামাই কম ঘর জামাই বেশী মনে হয় আমার কাছে। আত্নীয়তা করা অনেক কঠিন একটা কাজ, আর এই আত্নীয়তা টিকিয়ে রাখাটা তার চেয়ে কঠিক কাজ এভারেস্ট জয় করার মতন, সেই আত্নীয়তা নষ্ট করাটা আবার ঠিক ততটাই সহজ যেমন হাত থেকে কাচের ক্লাস ফেলে দেয়ার মতন।

তোমার কাছে কোন অভিযোগ নয়। তোমাকে কিছু বললেই তুমি মনে করও তুমি প্রেম করে বিয়ে করাতে আমরা তোমার সাথে এমন করি বা এই সকল কথা বলে থাকি। আসলে তোমার ধারনা ভুল সঠিক আর ভুলের মাঝে তফাত করা দরকার। চিলে কান নিয়ে গেছে এই কথা শুনেই চিলের পিছনে ছুটোনা। মা কখনো সন্তানের জন্য খারাপ চাই না মাকে সম্মান না করতে পারলে তাকে অপমান করার অধিকার আপনাকে কেউ দেয়নি।

প্রতিটা ঘরের বৌ যদি শ্বাশুড়ীকে নিজের মা আর প্রতিটা শ্বাশুড়ী বৌ কে নিজের মেয়ে মনে করলে হয়তো আমাদের সমাজে আর কোন পারিবারিক সমস্যাই থাকতোনা।



ইতি

তোমার ছোট ভাই
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

মঞ্চনাটক: "এনিমেল ফার্ম"

লিখেছেন জাহিদ অনিক, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় দেখে এলাম জর্জ অরওয়েলের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নাটক "এনিমেল ফার্ম"। পরিবেশনায় ছিল রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ। নির্দেশনা দিয়েছেন ড.... ...বাকিটুকু পড়ুন

সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২৮


জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

×