সজনী,
তোমাকে না দেখার যন্ত্রণা নিয়ে বেঁচে থাকা যায়, স্বপ্ন দেখা যায়, কিন্তু সুখে তাকা যায় না। একদিন তোমাকে বলেছিলাম 'তুমি সুখি তো আমি সুখি', কিন্তু আজ আর মানতে পারছিনা। তোমার সুখ দেখি, কিন্তু খুশি হতে পারিনা। আমার সুখগুলো সব তোমাকে কেন্দ্র করে, আমার সব সাধ তোমাকে ঘিরে, আর তুমি যদি দূরে থাকো আমার সুখ হবে কি করে!
তোমাকে দেখার সাধ জাগে, কিন্তুক্ষনিকের দেখা যেন দুষ্ট ক্ষতে চুনের ছিটা। দেখলেই শোকের তোলপাড়, সুখের আন্দোলন, স্মৃতির আস্ফালন। আমার কান্না আর আনন্দের সংমিশ্রণে তোমার দিকে তাকিয়ে থাকা।
বিশ্বাস করো, একটি মুহুর্তের জন্যেও তোমাকে ভুলতে পারিনা, সত্যিই ভোলা যায়না। কেন যায়না, জানি না। তোমার ছবি এঁকে রাখি অশ্রুর ফ্রেমে, নিদ্রাহীন চোখে তোমাকে আঁকি, কল্পনা রঙ্গে রাঙ্গিয়ে তাকিয়ে থাকি। কিন্তু আজ যেদিকে তাকাই, তুমি নেই।
এর নামই কি ভালোবাসা- যার জন্য আমার অনন্ত কান্না!
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ১২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



