আমি নাকি শুধু মিথ্যাই বলি
তোকে নিয়ে আমার আকাশ ভ্রমন
গ্রহ থেকে গ্রহান্তরে ছুটা
ধূমকেতুর লেজে চড়ে অনন্ত ভ্রমন
এক সূর্যের দেশ চেড়ে
কোটি সূর্যের কাঞ্চনমালা
নক্ষত্রের ফুল, রৌদ্রের পাঁপড়ি
আহা! আকাশে নিয়নের তক্তপোষ
তাদের অবিশ্বাসে কি
চাঁদকে আমি চক্কা হাঁকিয়ে
উল্কার বেগে ছুটি স্বর্গের দিকে
আকাশ গঙ্গায় স্বপ্নের রেণু বয়
তারায় তারায় দেবতার আর্চণা
চিরন্তন ভোরে মানুষের জন্য
ঋষি মুনিদের মঙ্গল কামনা
মানুষ তারার মত জ্বলে
পৃথিবীর স্বর্গচূ্যতারা স্বর্গের হুর!
আমি ফিরতে চাইনা
ঐ মানুষের কাছে
চিরদিনের জন্যে তোমাদের ঘরে
আলোর সসারে আঁধারের ঘোরে
পিয়ে যাই অমৃত সুধা
জগতের কল্পনাকে অতিক্রম করে
মহাজগতে স্থায়ী হয়ে রই
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





