somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রক্তাক্ত স্বাধীনতা

৩১ শে আগস্ট, ২০০৬ রাত ১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রগতিশীল শিক্ষক বা মানুষ হিসেবে যারা পরিচিত তাদের বাঁচিয়ে রাখতে চায়না জামায়াত শিবির, যেমনটি চায়নি' 71এ। সরকার মুক্ত চিন্তার মানুষের পক্ষে নেই। আর এই জঘন্য শক্তির হাত থেকে মুক্তি পাওয়ার উপায় ও নেই। আমরা কি পারবোনা আমাদের সবচেয়ে প্রিয় মানুষ গুলোকে ধরে রাখতে! এর চেয়ে বড় ব্যর্থতা আর হয়না।

এ মাসেই হলো অধ্যাপক হুমায়ুন আজাদের মৃতু্যর দুই বছর পূর্তি, নিরাপত্তাহীন অতিপ্রিয় জন্মভূমি থেকে নিজেকে আগলে নিয়েছেন তিনি। পাকি শকুনের ছোবল পড়লো মুক্তি যুদ্ধে অন্যতম সংঘঠক অধ্যাপক মোহাম্মদ ইউনূসের উপর। রক্তের দাগ শুকায়নি, আবারো রক্তে রঞ্জিত হলো প্রিয় বাংলার বুক, নির্মম ভাবে খুন হলেন অধ্যাপক এস. তাহের। এই আমাদের স্বাধীনতা! এর জন্যই কি এক সাগর রক্ত! আমাদের স্বাধীনতার মানে কি সবচেয়ে প্রিয় মানূষ গুলোকে চোখর সামনে খুন হতে দেখা! প্রিয় মানুষগুলোর লাশ নিয়ে মিছিল করা ছাড়া কি আমাদের আর কিছুইা করার নেই!


খুনির বুকের পাটা এতই প্রসস্ত যে প্রশাসন এবং সরকারের সকল পদক্ষেপ সেখানে নির্বিকার। সালেহীদের এতই ক্ষমতা যে ওরা খুন করের প্রকাশ্যে ঘুরে বেড়াতে পারে, শিক্ষককে খুন করে তার নামে শোক সভা করতে পারে, সেই শিক্ষকের বিভাগেই পরীক্ষা দিতে পারে, খুনি হয়েও বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে সভাপতিত্ব করতে পারে। তাদের ক্ষমতার দাপট আমদের তটস্থ করে রাখে, কিন্তু আমরা এমনটি চাইনা।

প্রথিত যশা অধ্যাপক জাফর ইকবালের জিব কেটে নেওয়ার হুমকী সেই পুরণো শকুনের, স্বাধীন বাংলাদেশে একজন দেশপ্রেমিক অধ্যাপককে এমন হুমকি সহজে মেনে নেওয়া যায়না। আমরা আর হারাতে চাইনা একজন প্রিয় মানুষকেও, হাসান আজিজুল হককে কেটে সাগরে ভাসিয়ে দেওয়ার দুঃসাহস আলবদরের ছ্যালারা পায় কোত্থেকে! যে মুখ দিয়ে মুক্তিযুদ্ধের কথা উচ্চারিত হয় সেই মুখ স্তব্ধ করে দিতে চায় ওরা, স্বাধীন দেশে এর চেয়ে বড় কলঙ্কেও আর কি আছে!

আমাদের প্রিয় মানুষদের রক্ষার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে, প্রয়োজনে কানসাট/ ফুলবাড়ির মত আন্দোলন করে নিমর্ূল করতে হবে হুমকি দাতাদের. নিশ্চিহ্ন করতে হবে স্বাধীনতার শত্রুদের, প্রয়োজনে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করতে হবে সেই সব খুনিদের বিরুদ্ধে।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৫৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×