সংসারের সংসারি জাল, পড়শি পরিজন
টুকটাক সম্পর্ক চেনা অচেনার ভীড়
কুটুমের পাঁচ পঁ্যাচ, এই মায়ার প্রাচীর
অতিক্রমের সাধ্য কিগো, কি ভাবে ভুলি
অদেখা প্রেমের বাঁধন কিভাবে খুলি
এ নদীর তীরে বাড়ি, বালু চরে ঘর
মিঠা জলে জাল পাতা সহস্র বছর
মাঠের গন্ধ মাখা গোলা ভরা ধান
সবুজ বাগান জুড়ে পাখিদের গান
ফুল পাখির প্রেম মিলন মেলা
ফেলে দিয়ে সম্ভব কিগো সামনে চলা!
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


