কঙ্কাল থাকে পৃথিবীর ডালে ঝুলে
বয়স কিনে ডাইনি বুড়ির খোকা
মৃতু্যর কবচ জীবনের গলায় দোলে
শিশুর কপালে বুড়োর তিলক আঁকা
মরণের বিষ বাঁচনের ফুলে ফুলে
ভ্রুণেই থাকে মৃতু্য তারিখ লেখা
সৃষ্টি আসে বিনাশের তত্ত্ব ভুলে
শেষের মন্ত্র শুরুর আগেই রাখা
আসার আগেই যাওয়ার দরজা খুলে
মৃতু্যর বায়ু বিলায় জন্মপাখা
জীবন-মৃতু্য পাশাপাশি এক মুলে
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১০ রাত ১১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


