কি গভীর শোকে ওরা নিরবে নিভৃতে জ্বলে
গভীর যন্ত্রণার প্রচন্ড খরতাপের হাসি
ঠোঁটে,ধূসর মরিচিকা স্বপ্নের কথা বলে
বালু সাগরের গভীরে কত আশার ফুল
সাইমুমের পালে তুলে দেয় আজন্মের সুবাস
কাঁটা-গুল্ম-পাথর-কাঁকড়-বালুর হুলস্থুল
ঘুর্ণিবায়ুতে মরুর আরাধ্য স্বপ্ন আবাস
যাযাবরের পদ ধূলায় উড়ে তার বিজয় নিশান
উটের পদ চিহ্ন কপালে বিজয়ের টিকা
গর্ভের জ্বালানী-কয়লা-সোনায় প্রবাহিত প্রাণ
পৃথিবীর বুকে জ্বলে মরুর বিজয়ের অম্লান শিখা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

