মরে গেছে গোহাটির বুড়ো বট গাছ
কমে গেছে সাজু খালের ছোট ছোট মাছ
রয়ে গেছে গাছ চড়া মাছ ধরা স্মৃতি
পোড়ে পোড়ে ঝরা পাতা জ্বেলে দেয় বাতি।
কলমী লতার বনে পড়শীর ঘর
ডকাতিয়ার বুকে জেগে গেল চর
মাইক হয়ে মনে বাজে কলমীর ফুল
জেগে আছে বুকে খরস্রোতা কুল।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১০:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



