বৈশাখে
বাচুর নিয়ে বেরোনোর আগে পানিভাতে পাট শাকে
কিংবা কোরানো ঝুনা নারকেল, পোড়া মরিচের গুড়া
অথবা নুন পানিতে গোলানো বাসিভাতের মধুসূরা
নাহয় মালামিঠাইতে প্যাচাঁনো একটি সিদ্ধরুটি
শুধু তরমুজ ভাঙ্গির টুকরো, লবন ছিটানো পুটি
বৈশাখে
কলা পাতায় আম চাটনীতে মরিচ আর গুড় মাখে
জাম তলাতে বৈশাখী গান, কাউয়ের্ ডালে ঝোলা
মগডাল থেকে পুকুরে পড়া, জলে ছোঁয়াছুঁয়ি খেলা
বটের ছায়ায় কলা পাতার বিছানা পেতে সুখঘুম
ডাংগুলি আর গোল্লার শেষৈ পানিতে দপানোর ধুম
বৈশাখে
গাছের ছায়ায় বসে রাখাল বাঁশিতে ঠোঁট রাখে
ছাতা মাথায় খেত নিড়ানো বদলানো গরুর খঁূটি
খেজুরের ডগার নিপুন আঘাতে বাঁধে আলের মাটি
গম খেসারির পোটলী খুলে আলসে জাবর কাটা
তপ্ত সুর্যও চাঁদ করে দেয় গোয়ালিনীর মাঠা
দাম্মাম, এপ্রিল ২০০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




