আজি এই শুভ্র শারদ প্রাতে,
মম দেবী তব হৃদয় মন্দিরে -
আসিয়াছি পূজারী এক প্রেম অর্ঘ্য লইয়া হস্তে।
অনুমতি প্রার্থী আমি তব মন্দিরে প্রবেশ করিবার,
ব্যকুল আমি দেবী তোমাতে নিজেকে সপিবার।
খোল দেবী খোল ওগো মন্দির দ্বার
অধিকার দানো মোরে তোমারে পূজিবার।
প্রসন্ন হইয়া মোতে ঢালো প্রেমসুধা,
পানিয়া সে সুধা আজি জূরাইবো হৃদয়ের ক্ষূধা।
যদি করাও অপেক্ষা দীর্ঘ
তবে হস্তেই শুকাইবে মোর অঞ্জলী-অর্ঘ্য,
যবে দীন আমি সপিব সে শুষ্ক পূষ্প তব চরণে
লাজ কি এতটুকুও পাইবেনা? রাখিও তাহা স্মরণে।
যদি আজ ফিরিয়া যাইতে হয়,
যদি নাহি পারি পূজিতে তোমার হৃদয়,
তবে কহিলাম দেবী ভাঙ্গিব আজি তোমার গর্ব
খন্ডিব আজি মন্দির তোমার, চূর্ণ করিব সর্ব।
তোমায় শুধু আমিই লভিব নহে অন্য কেহ,
চাহি শুধুই হৃদয়টুকু, চাহিনা তব দেহ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


