তুমি কি এখনো আমায় নিয়ে ভাবো?
তোমার কি এখনো আমার হাত ধরতে ইচ্ছে করে?
তোমাকে কি এখন কেউ বুনো ফুলের মালা উপহার দেয?
আমি যেমন দিতাম,
আর তুমি সেই মালাটি আবার আমার খোঁপাতেই গুঁজে দিতে।
সেই ফুলগুলো হয়তো আজও তোমার স্পর্শ পাওয়ার জন্য কাতর থাকে,
হয়তো একসময় ঝরেও যায়|
তুমি কি এখনো আমাকে নিয়ে রাত জেগে কবিতা লিখ?
এখনো কি তুমি গোধুলীবেলায়-
আমায় দেখবে বলে দীঘির পাড়ের ঝোপে লুকিযে থাকো?
আচ্ছা, এখনো কি সেই নদীর পাশের বটতলায় মেলা বসে?
তুমি কি এখনো সেই মেলা থেকে আমর জন্য রঙ্গীন মেটো হাড়ি কিনে আনো?
কখনো কি গভীর রাতে আমাকে মনে করে ঘুম থেকে চমকে ওঠো?
নাকি ঘুমের মাঝে অন্য কারো স্বপ্নে বিভোর থাকো?
তবে কি তুমিও আমাকে তোমার মন থেকে বিদায় দিয়েছ?
যেমন করে পৃথিবী আমাকে বিদায় দিয়েছে|
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


