somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বালিকা বঁধু

০৪ ঠা মে, ২০১৬ রাত ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

★*★*★*★
রিক্সার পেছনে ঝুলে ঝুলে, ছেলেবেলায় যে বস্তির বাজারে বিশেষ ধরণের লম্বা আল ওয়ালা লাটিম কিনতে যেত, সে জায়গাটায় এখন বিশাল শপিং মল হয়েছে। আজ বছরগুলি গত হবার সমৃদ্ধ ইতিহাসকে বেশ ভারী মনে হয় শিহাবের। আটাশ বছর পার হয়েছে না? শেষ এই শহর ছাড়ার দিন থেকে আজ ফিরে আসা পর্যন্ত, কম-বেশী তা হয়েছে বৈকি।


ফিরে আসা.. শব্দটা কোথায় যেন টান দেয়। জ্বালা ধরায়। পোড়ায়। ফিরে আসার আগে চলে যাওয়া শব্দটির চিরে দেওয়া অনুভবেও কখনো কখনো সিক্ত হতে হয়। সব চলে যাওয়া- ই তো আর ফিরে আসার জন্য নয়। তাই কারো জীবন থেকে বিশেষ কেউ'র চলে যাওয়ায় প্রিয় শহর থেকে এক দীর্ঘমেয়াদী বিচ্ছেদ.. আশা নিরাশার বুকে বাসা বেধে অপেক্ষার প্রহর গুনেছে.. এভাবেই সময় পার হয়ে আজ এসেছে।


শপিং মলের কফি হাউসটা যেখানে, একসময় এখানে শীতের রাতে যাত্রার আয়োজন হত। মাফলার আর বিচিত্র রংগের মায়ের হাতে ঘরে বোনা কানটুপি পরা শিহাবের মত কলেজে উঠব উঠব, ছেলেদের অনেক ভীড় থাকত।


এস.এস.সি দিয়ে অলস সময়ের মজা নিচ্ছিল শিহাব। মিল অঞ্চল এদিকটা। শিল্পাঞ্চল বলে খ্যাত এ শহর। এমন এক যাত্রা দেখার রাতে চা খাবার সময়, সদ্য শেখা সিগ্রেট টানার বিদ্যে ঝালাইয়ের জন্য দূরের চা'র দোকানটা-ই সব সময় বেছে নিতো। প্রটেক্টর লাগানো সাদা-কালো রঙিন টিভিতে তখন সংশপ্তক ধারাবাহিক নাটক দেখাতো বিটিভি। কান কাটা রমজান খ্যাত হুমায়ুন ফরিদি, মিয়ার ব্যাটা খলিলুল্লাহ খান সহ সকলের প্রানবন্ত অভিনয় ঐ বয়সেই শিহাবের বেশ ভালো লাগত।
আর তখনকার সেনসেশন সুবর্ণা মোস্তফা! সকল বয়সী পুরুষের হৃদয়ে আবেদন তুলতে পারংগম ছিলেন।


সেদিন ও চা'র দোকানে সংশপ্তক চলছে। সুবর্ণা কে দেখে শিহাবের মনের গোপন কোনো কোনায় অন্য গোপন কেউ 'কিছু একটা' হয়ে উঠে। আজ বাসায় বলে এসেছে ফিরবে না। খালার বাসায় থাকবে।
কৈশোরের শেষ ধাপে পৌঁছে এক বালিকা সুবর্ণার রুপ ধরে ধরে কখন যেন বঁধু তে রুপ নিয়েছে। হৃদয়টা তাই বুঝি আজকাল বড্ড ভারী ভারী ঠেকে। অন্যের হৃদয় বহন করা ও তো বেশ হাল্কা কাজ নয়, তাই না?


বালিকা বঁধুর বৃত্তান্তে কাজ নেই। খুবই পরিচিত কাছের মানুষদের জগতের বিশেষ কেউ ছিল সে। হৃদয়কে হৃদয় বানিয়ে অনুভব করাটা শিহাবকে সে-ই শিখিয়েছিল।


শপিং মলের কফি হাউসে আজকের শিহাব শেষ চুমুক দিয়ে মগ রেখে দিতে দিতে সেদিনের সেই নাটক দেখা রাতে চা'র দোকানে ফিরে যায়।
সিগ্রেট টানার সময় দেহমন কাঁপছে.. হৃদয় নাচছে কোন সে প্রলয় আহবানে! আজ দেখা করার কথা। অনন্ত মাঝরাত পড়ে আছে। রোজকার মত বাসায় ফেরার তাড়া নেই।


শিহাবের বালিকা সে রাতে বাসায় একা ছিল। সবাই দূরে পারিবারিক এক অনুষ্ঠানে। বালিকাকে দাদীর কাছে রেখে গেছে। অথর্ব এক অভিভাবক।


সে রাতে শিহাবের সেই বালিকা বঁধু হয়েছিল। বাইরে তখন গৃহত্যাগী জোছনার অনন্ত মাঝরাত দখলের প্রয়াস। সময় স্থির হয়ে লজ্জাবনত অনুভবে অন্য কোনো সময়ে 'শিহাব' হতে চেয়েছিল!


এরপর ক্রমশ: পতনের ইতিহাস। তলিয়ে যাবার অনুভবে প্রগলভ হতে হতে সময়কে অসময় হতে দেখা.. নিরন্তর তলিয়ে যেতে যেতে.. হারিয়ে যাওয়া।


এই সময়ে বসে ভিন্ন এক সময়ে হারানো শিহাব ওয়েটারের টিপস রাখতে রাখতে আনমনে দূরের কলোনির দিকে তাকায়। ওখানে এক বালিকা বঁধু হয়ে দাঁড়ালেও, সেই রাতের পরে সে আর কখনো ওর সামনে আসেনি।
সেই থেকে একজন বালিকা বঁধুর নারী হয়ে ওঠাটা, কখনোই শিহাবের আর অনুভব করা হয়নি।


আটাশ বছর পরে, প্রিয় শহরে সেদিনের এক কিশোর আজ কোনো এক বালিকা বঁধুর জন্য বড্ড উতলা হয়!
সেই বালিকার নারী রুপটি এই জীবনে তার আর জানা-ই হলো না!


★ মামুনের অণুগল্প
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৬ রাত ১০:৫৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সবাইকে একসঙ্গে লড়তে হবে এর কোনো বিকল্প নেই।

লিখেছেন রাবব১৯৭১, ২৮ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৩৫

সবাইকে একসঙ্গে লড়তে হবে এর কোনো বিকল্প নেই।
যারা ভাবছেন ঘরে বসে থাকলেই সবকিছু আপনাআপনি হয়ে যাবে, তারা ভুল ভাবছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের কোনো বিকল্প নেই।... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

×