ভানুমতীর খেল
১৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভানুমতীর খেল
নিচু তলার উকিল
খেলুক খেলা অবহেলা
ভানুমতির খেল
চৌদ্দ সিঁড়ি বাবুগিরি
হইয়া গেল ফেল।
পড়লে ধরা ছানাবড়া
শত বছর জেল
চলছে একি দেখাদেখি
অলস গতির মেল।
কাণ্ড বাপু পাড়ার আপু
রাগ করেছে খুব
যেই দেখেছি কেস খেয়েছি
লজ্জাতে দেই ডুব।
কোলাকুলি ঢুলাঢুলি
দেখেও থাকি চুপ
হারামজাদা কৃষ্ণ রাঁধা
পড়ছে চুয়ে স্যুপ।
বিচার খানা জলদি টানা
জমলে পাড়ার লোক
যাও চলে যাও জোয়ান ছাও
নিম্ন জাতের পোক।
আজব খেলা রঙের মেলা
কিসের এত শোক?
ভাবছি বসে নইতো বশে
গিলছি তবু ঢোক।
বলল হেসে যাসনা ফেঁসে
কি দেখেছিস বল?
না বলিলে মুখ খুলিলে
ডাকবো যে দলবল।
কিসের দুখে আসলো মুখে
নিরব কোলাহল
ভয়ের চোটে আসলো ঠোঁটে
নিন্মচাপের ছল।
গল্প শুনে হাদার গুণে
ধরছে পেটে খিল
সেদিন নাকি ফাঁকাফাঁকি
মারছে ছুঁড়ে ঢিল।
মুরগী করে মুরগী ধরে
নীল আকাশের চিল
এতই ভীতু শর্মা নিতু
হচ্ছে ভীষণ ফিল।
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২২

'...শুন্যে দিলাম উড়ারে ভাই যাইতে চান্দের চর,
ডানা ভাইঙ্গা পড়লাম আমি কইলকাত্তার উপর ।
তোমরা আমায় চিনোনি... '
পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল-
তার বাবাকে কথা দিয়েছিলেন তিনি কবিতা লেখার...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন
পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো...
...বাকিটুকু পড়ুন