somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নরসুন্দর-১

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নরসুন্দর-১ || নিচু তলার উকিল

অদ্যাপি বহুকাল বাদে নরসুন্দর ইমতিয়াজ দাদার সহিত উকিলবাবুর দর্শন ঘটিলে উকিলবাবু দুই হস্তে করমর্দন করিয়া উহাকে বুকের মধ্যখানে কিয়ৎ কাল ব্যাপিয়া জড়াইয়া রাখিলেন।
কুশলাদি জিজ্ঞাসা করিতে করিতে উকিলবাবু এক পেয়ালা চা পান করিবার নিমন্ত্রণ জানাইলে ইমতিয়াজ না করিতে পারিলেন না।
অতঃপর চা পান করিবার প্রাক্কালে ইমতিয়াজ দা উকিলবাবুর উদ্দেশ্য বলিয়া উঠিলেন"উকিল দা আপনি কিয়ৎপরিমাণ ও বদলান নি"
ঠোঁটের কোনে স্মিত হাসির রেখার উদয় ঘটাইয়া উকিল বাবু মাথা দোলাইয়া বলিলেন জ্বী আজ্ঞে।

ইনি সেই ইমতিয়াজ দা যিনি একজন মুসলিম নরসুন্দর।
সমাজের প্রচলিত ধ্যানধারণাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন পূর্বক জীবন > জীবিকা > জীবসত্তাকে বাঁচিয়ে রাখার নিমিত্তে এইরূপ পেশায় আসিয়াছিলেন। তৎকালীন সামাজিক প্রেক্ষাপটে ইহারা অল্পবিস্তর উচ্চস্তর অর্থাৎ নিম্নস্তরের কিয়ৎপরিমাণ ঊর্ধ্বে ইহাদের অবস্থান ছিল তবে সেটাও একটা বিশেষ সম্প্রদায়ের জন্য। রাজনৈতিক দৃষ্টিকোণে যদিও পশ্চাতে ততোধিক মূল্য ছিলনা তদুপরি অদ্যাপি পুঁজিবাদী সমাজের রাজনৈতিক প্রেক্ষাপটে ইহারাও সমাজের একটি বিশেষ শ্রেণীতে স্থানান্তর হইয়াছে তবে সেটা একটা নির্দিষ্ট সময়কালের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ। সময় ফুরিয়া গেলে ইহাদের কদর্য খানিক কমিয়া যাইতে থাকে।ইহাদের মধ্যেও উচ্চস্তর ও নিম্নস্তর পার্থক্য বিদ্যমান।এখানে বলিয়া রাখা উত্তম সমাজ বলি আর সম্প্রদায় বলি ইহাদের অভ্যন্তরে মানবগোষ্ঠীই মূলত উন্নত জীবনযাপন করিয়া থাকে।ইদানীংকালে অন্যান্য সম্প্রদায়ের জীবরা মূলত খানিক বেশিই মর্যাদাবান।

যাহা হউক ইমতিয়াজ এই পেশায় আসুক তাহা বুঝি কাহারোই বিশেষ করিয়া সমাজের ধর্মীয় দর্শন শাস্ত্রে পাণ্ডিত্য অর্জনকারী হুজুরকুলের জন্য একান্তই কাম্য নয়।মানব ধর্মের বচন উগরাইয়া দিলে ভিন্নমতাবলম্বী ও দার্শনিক ব্যক্তিবর্গ আসিয়া যে আপনাদিহকের টুঁটি চাপিয়া ধরিবেনা ইহার গ্যারান্টি দিবে কে?উহারা লোক সমাজে প্রচার করিয়া বেড়াইবে দেশ সমাজ তথা ধর্ম রসাতলে পর্যবসিত হইয়া আধুনিক মানুষ বলিয়া নিজেকে গণ্য করিবার মনোবাসনায় লিপ্ত হইয়াছি।
যদি ইহাদের এইরূপ বানী মানিয়া লইতে হয় তাহা হইলে ইমতিয়াজদের মত ভুখাদের ধর্মীয় চিন্তা চেতনা ও দর্শন গলাধঃকরণ করিয়া সমাজপতির দান করা কয়েকটি আগরবাতি, আতর আর কয়েক গজ সাদা কাপড় ধর্মীয় লেবাসে শরীরে জড়াইয়া মৃত্যু শয্যায় শায়িত হওয়াই শ্রেয়তর। ইহাতে খানিক নগন্য পাপ লইয়া ওপারে যাইবার সৌভাগ্য হইলে ইহাই বা কম কিসে?তবু কোন মুসলিম নরসুন্দর হইতে পারিবেনা।ইহা কঠিন পাপ।


চলবে---<
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নোবেলজয়ী বিজ্ঞানী, কিন্তু ঘরে ফিরে তিনি একজন বাবা

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:২৩



বেশিরভাগ মানুষ বিজ্ঞানীদের জীবনের সাফল্যটাই দেখে; কিন্তু সেই সাফল্যের পেছনে কত বছরের শ্রম, ত্যাগ আর ব্যক্তিগত জীবনের কত কিছু বিসর্জন দিতে হয়েছে, সেই গল্পটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের অজানা... ...বাকিটুকু পড়ুন

সংবাদপত্র

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩



একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে... ...বাকিটুকু পড়ুন

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

×