somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষ মানুষের জন্য,জয় হোক মানবতার : শীতবস্ত্র বিতরণ -২০১৭ || নিচু তলার উকিল

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মানুষ মানুষের জন্য,জয় হোক মানবতার ঃ শীতবস্ত্র বিতরণ -২০১৭ || নিচু তলার উকিল

মানুষ মানুষের জন্য,
মানুষের লক্ষ্য, ইচ্ছা ও সর্বোপরি একটি সুন্দর মননশীল দৃষ্টিভঙ্গিই পারে একটি সমাজককে সঠিক সুন্দর ও সুশৃঙ্খলভাবে কল্যাণ সাধন করতে। সমাজের দারিদ্র‍্য পীড়িত মানুষের পাশে তথা সর্বোপরি আপমর জনতার কল্যাণ সাধনের জন্য একটি মানুষের ইচ্ছেশক্তিই যথেষ্ট, হোক সেই মানুষটি বৃদ্ধ কিংবা জোয়ান।বয়স যেখানে কোন বাঁধা নয়,গরীব মানুষদের পাশে দাঁড়াতে বেশী বেতনভুক্ত চাকুরীজীবী হওয়ারও প্রয়োজন পড়েনা শুধু প্রয়োজন নিঃস্বার্থ একটি সুন্দর মন আর দরকার গরীব দের বিপদে আপদে ছুটে যাওয়ার একটি অদম্য ইচ্ছাশক্তি। অবহেলিত মানুষদের কল্যাণের নিমিত্তে বিগত বছরের ন্যায় এবারও গত ১৮/১২/২০১৭ ইং তারিখে শীতবস্ত্র বিতরণ সঠিকভাবে সু-সম্পন্ন করা হয়েছে। নিজ হাতে গরিবদেরকে কিছু দান করার মাঝে কত আনন্দ তা কখনও বলে বুঝানো সম্ভব নয়। শুধু ধনবান মানুষ কিংবা চাকুরীজীবী হলেই যে এইসব মানুষের পাশে দাঁড়ানো যায় তা কিন্তু নয় বেকাররাও পারে গরিবদের পাশে দাঁড়াতে,নিজের হাতে পর্যাপ্ত অর্থ থাকাটাও মূখ্য নয়,মূখ্য হল সেটাই যার মাধ্যমে মানুষগুলোর সাহায্য করা যায় সেজন্য চাই একটি সুন্দর মন,মূল্যবোধ বিবেক ও মনুষ্যত্ব আরও চাই জবাবদিহিতা সততা, নিষ্ঠা ও কর্তব্য।
যা দিয়ে যে কেউ অসাধ্যকে সাধন করতে পারে।নিজ গ্রামের মানুষ গুলোর জন্য নিরলস কাজ করে যাওয়া যায় তাদের আপন করে বুকে টেনে নেয়া যায়।
একজন মানুষের সব থেকে বেশি দরকার মূল্যবোধ, মনুষ্যত্ব ও সর্বোপরি তার ইচ্ছেশক্তি,তাহলেই বেকার তরুণরা ইচ্ছে করলেই আসন্ন শীতে গরিবদের হাতে একটি করে শীতের বস্ত্র হাতে তুলে দিতে পারে।  প্রতিটি তরুণ কিংবা তরুণ সমাজ নিজ নিজ উদ্যোগে নিজের গ্রামের অভাবী মানুষদের হাতে একটি শীতবস্ত্র কিংবা সাহায্যের জন্য এগিয়ে আসুক!তাহলেই এই সমাজ হবে সত্যিকারের একটি সুন্দর সাম্য সমাজ যেখানে থাকবেনা কোন বিভেদ কিংবা হিংসা।
সর্বোপরি এতটুকু বলা যায় আমরা গরিবদের একটু হলেও সুখী দেখতে চাই। আপনারাও এগিয়ে আসুন স্ব- উদ্যোগী হয়ে নিজ নিজ গ্রামে, নিজ নিজ পাড়ায়, যেখানেই হোক একটি করে শীত বস্ত্র বিতরণ করি। আমরা গরিবদের জন্য একটু চিন্তা করি।নিজ উদ্যোগে বন্ধু বান্ধব তথা আত্মীয় স্বজনদের কাছ থেকে অল্প পরিমাণ হলেও কিছুটা অর্থ সহায়তা নিয়ে মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করি এই হোক আমাদের কাম্য।

সব শেষে ধন্যবাদ জানাবো আমার ফেসবুক ও ব্লগার বন্ধুদের যারা আমায় আর্থিকভাবে সাহায্য করেছেন যাদের এই সাহায্য ছাড়া হয়তবা আমি সামনে এগিয়ে যাওয়ার সাহস পেতাম না।যারা আমায় আর্থিকভাবে সাহায্য করেছেন তারা হলেন-

1.Farzin Chy দাদা
2.Minhaj uddin দাদা ( ব্লগার ভাবুক কবি)
3.Ehsanul Haque দাদা
4.Ruhul Amin Rakib দাদা
5.Md Mushfiq Jail দাদা
6.Sohel hamjah দাদা
ও শফিকুল ইসলাম শফিক দাদা


এছাড়াও ধন্যবাদ জানাই,অরণ্য ইমতিয়াজ,লেলিন আহমেদ,ও রবিউস সানি দাদাকে যারা আমায় মানসিক ভাবে সাপোর্ট দিয়েছেন।

জয় হোক মানবতার।
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২২
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

×