somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সোনাপুর || নিচু তলার উকিল

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সোনাপুর
নিচু তলার উকিল

কুয়াশায় আচ্ছন্ন ঘেরা এক সকাল বেলায় নতুন কিছু আবিষ্কার করিবার ভূতটা মাথায় চাপিলো।কি আর করিবার আছে। অনিচ্ছাসত্ত্বে ও অল্প বস্ত্র পরিধান করিয়া,শীতে ঠকঠক করিয়া কাঁপিতে কাঁপিতে মানিক নগরের চিপা রাস্তা দিয়া একদা একদিন সোনাপুর গিয়া পৌঁছিলুম।গিয়া দেখিলুম চারিদিক অন্ধকার।মনে মনে ভাবিলুম এতটুকুন পথ আসিতে রাত্রিকাল হইল কি করিয়া?ভাবিলুম আমার মতিভ্রম হয়নি তো আবার।নিজের শরীরে নিজেই চিমটি কাটিয়া পরীক্ষা করিয়া দেখিলুম,না ঠিকই তো আছে। তবে একটা বিষয় অনুভব করিয়া ভীষণ আশ্চর্য হইলুম।কিছুক্ষণ আগেও যেখানে ঠাণ্ডায় ঠকঠক করিয়া কাঁপিতেছিলুম কিন্তু এখন কেমন জানি গরম অনুভাবিত হইয়া দর দর করিয়া রস বর্ষণ হইতেছিল।পাশেই একজনকে দেখিলুম ডাক দিয়া বলিলুম দাদা এইটা কি সোনাপুর?
-হুম এটা সোনাপুর।কেন?
-না ভাবছিলুম রাস্তা ভুল করিয়াছি কিনা?
-এখানে তো কেউ বাপু ভুল করিয়া আসেনা,স্বেচ্ছায় আসিয়া থাকে।
-তা জানি তবে আজকাল কি এখানে ঘন ঘন লোডশেডিং হইতেছে?
-(বড় বড় চোখ করে)আপনি কোথায় থাকেন বলুন তো মশাই?
-কেন?আমি তো শহরে থাকি।
-ও তাই বলুন,কেন আপনি জানেননা সোনাপুরে কখনোই ইলেক্ট্রিসিটি থাকেনা। এটাকে নিয়ে কোন মন্ত্রী, সরকার,বিত্তবান, নেতাদের কোনরূপ দরদ নেই?
-কেন তারা কি এখানে আসেন না?
-আসে মাসে দু একবার।
-ভালো তো আপনারা অনেক ভাগ্যবান।
-ভাগ্যবান না ছাই!
-কেন তাহলে কি ভোট চাইতে আসে?
-ভোট চাইতেও নহে,উন্নয়ন করতেও নহে!
-তাহলে?
-নিজের মন উন্নয়ন করিবার জন্য।
-সেটা আবার কি?
-এটাই বুঝলেন না মশাই,শুধু মস্তকে হস্ত বুলাইয়া সান্ত্বনা দিয়ে বলিবে হইবে হইবে।
-তাহলে অধিকার আদায়ে আন্দোলন করুন?
-করেছিতো সে জন্যই তো এখন কাজ হইতেছে।
-দেখুন কাজ না হইলে আমাকে বলিবেন আইনি লড়াইয়ের জন্য আমি আপনাদের বিনা পয়সায় সার্ভিস দিয়ে যাইবো।
-তো মশাই আপনার নামটা কি?
-কাকে বলিতেছেন আমাকে?
-হু
-আমি নিচু তলার উকিল।
-তাইতো বলি এ রাজ্যে আপনি ঢুকিলেন কি করিয়া?
-কেন আমার কি ঢোকা বারণ?
-না তাহা নহে,আপনার ও তো,অধিকার আছে একফোঁটা জলবর্ষণ করিবার.........
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৬
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×