দাও ফিরিয়ে নাও ফিরিয়ে || নিচু তলার উকিল
২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দাও ফিরিয়ে নাও ফিরিয়ে
নিচু তলার উকিল
'
দাও ফিরিয়ে-
তোমার পিছে নষ্ট করা সুখ
নাও ফিরিয়ে-
অবহেলায় পেলাম যত দুখ।
দাও ফিরিয়ে-
চঞ্চলা মন হাসি খুশি মুখ
নাও ফিরিয়ে-
নিরব ব্যথায় কেঁদে ভাসা বুক।
::
দাও ফিরিয়ে-
স্বপ্ন দেখা হাজার রঙ্গা ভোর
নাও ফিরিয়ে-
সুখের ঘরে দিলে যত খোর।
দাও ফিরিয়ে-
লজ্জা গুলো সজ্জা গুলো খুব
নাও ফিরিয়ে-
তোমার বুকে দিতাম যত ডুব।
::
দাও ফিরিয়ে-
ছুটে চলা একেক সোনা দিন
নাও ফিরিয়ে-
দুহাত ধরে হেঁটে চলার সিন।
দাও ফিরিয়ে-
শান্ত সকাল তপ্ত দুপুর রাত
নাও ফিরিয়ে-
এই হৃদয়ের শত প্রতিঘাত।
::
দাও ফিরিয়ে-
আমার চোখের ঝরে পড়া জল
নাও ফিরিয়ে-
তোমার দেয়া মিথ্যে প্রেমের ছল।
দাও ফিরিয়ে-
আমার অতীত রক্ত গোলাপ ফুল
নাও ফিরিয়ে-
দাও ফিরিয়ে আমার জাতিকুল।
::
দাও ফিরিয়ে-
চাইনা কিছুই আমার দেয়া প্রেম
নাও ফিরিয়ে-
আমার সাথে খেলছো যত গেম।
দাও ফিরিয়ে-
সহজ সরল মোমের মতো মন
নাও ফিরিয়ে-
আমার কাছে করছো যতো পণ।
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় আকাশ,
মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে মনে হয়, তুমিই সৃষ্টিকর্তার সবচেয়ে নিঃশব্দ প্রাঙ্গণ। তাই আমার সমস্ত অভিযোগ, অনুযোগ, ক্ষোভ, দীর্ঘশ্বাস আর অব্যক্ত আর্তনাদ তোমার দিকেই ছুড়ে দিই। তুমি নির্লিপ্ত,...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের উন্নতি হতে হলে, গ্রামগুলোর উন্নয়ন ছাড়া উপায় নাই। গত ৫৬ বছরে আমাদের দেশের গ্রামবাসীদের উন্নয়ন খুবই কম হয়েছে। সেখানকার মানুষ অবহেলার সম্মুখীন হয়ে নিম্ন সেলারির জব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২
বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?
বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।
কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা...
...বাকিটুকু পড়ুন