উকিলবাবু নিয়ম করে প্রতিদিন বিকেলবেলা কিছু সময়ের জন্য হেঁটে বেড়ান।
সেদিনও হাঁটতে বেড়িয়েছিলেন হাঁটার পথিমধ্যে হঠাৎ এক জুনিয়রের সাথে দেখা।
ভাল মন্দের খোঁজ নিতে গিয়ে উকিলবাবু বলে উঠলেন -
-কি খবর ছোট ভাই কেমন আছো?
-ভাল না ভাই।
-কেন?
-কষ্ট ভীষণ কষ্ট ইচ্ছে হচ্ছে ভাই মনে হচ্ছে আত্মহত্যা করি।
-কী আজব?
-জ্বী এটাই সত্যি ভাই,প্রিয় মানুষরা যখন কষ্ট দেয় তখন আর বেঁচে থাকার ইচ্ছেটা মরে যায়।
-কী হইছে একটু খুলে তো বলবা?
-ভাই একটা মেয়েকে খুব ভালবাসতাম,তার জন্য নিজের পরিবারের কাছে কতটা ছোট হয়েছি তা বলার বাহিরে।মেয়ের ভাইয়ের হাতে মার অবধি খেয়েছি।
-ও আচ্ছা ভালবাসতে গেলে তো এগুলো সহ্য করতেই হবে।
-ওর মুখের দিকে তাকিয়ে তো ভাই সব মেনে নিয়েছি কিন্ত,,,,,,,,,
-কিন্তু কী?
-ও আর এখন আমায় ভালবাসেনা,দুই বছরের সাজানো পবিত্র প্রেমটা সে অস্বীকার করলো,ভেঙ্গে দিল।সে এখন তার মামাতো ভাইয়ের সাথে রিলেশন করে আগামী মাসে তাদের বিয়েও হবে।
-জ্বী এটা তো রীতিমতো অন্যায়।
-জ্বী ভাই গত সপ্তাহে তো আত্মহত্যা করতে গিয়েছিলাম।
-না এটা ভুলেও করবেনা।
-ভাই আমায় একটা পথ বাতলে দিন আমি আর পারছিনা।
-পথ একটা আছে তোমার থিউরি চেঞ্জ করে দুলালের থিউরি ইউজ করতে হবে।
-থিউরি??
-জ্বী থিউরি।
-সেটা কেমন?
-আবার কি নতুন রিলেশনে যাবার ইচ্ছে আছে।
-নেই ভাই কিন্তু ভাল থাকতে হলে যেতে হবে।
-বাস্তবতায় চলে আসো।তখন মেয়ে চলে গেলেও খারাপ লাগবেনা।
-তাই নাকি ভাই কিন্তু কী সেই থিউরি?
-খেলে দাও ভাল থাকবে।
'
'
#সোজা_সাপ্টা-২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

