somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অদ্ভুত

২০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমার বাড়ীর চারশো গজের ভিতরে একটা মসজিদ ছিল।
ঐ মসজিদের কিছু মুসল্লিদের বিভেদের কারনে জামাতটা দুইভাগে বিভক্ত হয়ে গেলে নতুন মসজিদটি ঠিক আমার টঙ দোকানের সামনেই তৈরি করা হয়।
যার কারনে স্বভাবতই দোকানের আশেপাশে হুজুরদের আনাগোনা একটু বেশিই থাকে সবসময়।
যথারীতি দোকানে বসে আছি। বেঞ্চে বসে আছে পাশের এলাকার এক হুজুর ও কিছু সাধারণ মানুষ।
ভোট সামনে তাই চায়ের চুমুকের সাথে রাজনৈতিক আলাপ আলোচনাও হচ্ছে বেশ জোরেশোরেই।
আমি চুপচাপ চা বানাচ্ছিলাম আর একটা কান তাদের আলাপে দিয়ে রাখছিলাম।
হুজুর তড়িৎ বিদ্যায় বেশ পারদর্শী মনে হচ্ছিল যুক্তিতেও অসম্ভব চালাক চতুর।
সাধারণ জনতাকে বেশ কৌশলে ইসলাম বুঝাতে লাগলেন তার সাথে ভোটাধিকার প্রয়োগের আসল তরিকাও বাতলিয়ে দিচ্ছিলেন।
হঠাৎ হুজুরকে থামিয়ে দিয়ে বললাম-
-তাহলে কাকে ভোট দিলে পূণ্য অর্জন হবে?
-আপনি নিজেই বুঝে নেন।
-জ্বী আজ্ঞে, আমি বুঝিনা বলেই তো জানতে চাচ্ছি।
-যাকে ভোট দিলে ইসলাম কায়েম হবে, দেশের গুম,খুন, রাহাজানি,সন্ত্রাস, ধর্ষণ ইত্যাদি বন্ধ হবে তাকেই দিতে হবে।
-জ্বী আজ্ঞে আচ্ছা বলুন তাহলে কোন কালে এসব বন্ধ ছিল?
-বন্ধ ছিলনা তবে বলতে চাচ্ছি যে এগুলো কম হবে!
-জ্বী আজ্ঞে তাহলে ক্যামনে বুঝলেন যে এগুলো কম হবে।আপনি কি সরকার প্রধান?
-না।
-জ্বী আজ্ঞে, তাহলে নিশ্চয় জ্যোতিষী?
-না।
-জ্বী আজ্ঞে, কিসের ভিত্তিতে বললেন তাহলে?
-ইসলামিক মাইন্ডেড সরকারের হাতে দেশ গেলে কমে যাবে।
-জ্বী আজ্ঞে, ইসলামিক মাইন্ডেড আর নন মাইন্ডেড বলতে কোনটাকে বুঝালেন?
-যারা ইসলামের বিধান অনুযায়ী দেশ চালাবেন তারা ইসলামিক মাইন্ডেড আর যারা বিধর্মীদের মানে খ্রিস্টান কিংবা হিন্দুদের বিধান বেশি মেনে দেশ চালায় তারা নন মাইন্ডেড।
-জ্বী আজ্ঞে, তাহলে কারা নন মাইন্ডেড?
-বুঝে নেন।
-জ্বী আজ্ঞে না মানে বুঝিনা বলেই তো জিজ্ঞাসা করছি।
-হাসিনা সরকার(এপাশ ওপাশ দেখে আমতা আমতা করে)
-জ্বী আজ্ঞে, ভয় পাচ্ছেন নাকি?
-আরেহ না (শিনাটা একটু টান করে)
-জ্বী আজ্ঞে, ক্যামনে বুঝলেন ইনি বিধর্মীদের বিধানে দেশ চালান।
-খ্রিস্টানদের সাথেই তো ওদের বসবাস।
-জ্বী আজ্ঞে, যেমন?
-ওনার ছেলে জয় খ্রিস্টান মেয়ে বিয়ে করছে তারপর ওনার বোনের মেয়েও খ্রিস্টান ছেলে বিয়ে করছে।যদি ইসলামিক মাইন্ডেড হতেন তাহলে বিধর্মী দের সাথে আত্মীয়তা করতেন না।
-জ্বী আজ্ঞে, হাতে ঘড়ি আছে?
-না, আপনার দোকানেই তো আছে।
-এখন কয়টা বাজে?
-সাড়ে এগারোটা
-জন্ম,মৃত্যু,বিয়ে ইত্যাদি কার হুকুমে হয়?
-আল্লাহর।
-নিজের বেলা ষোলো আনা অন্যের বেলায় চার আনা।
-মানে?
-একেই অঙ্গে দুই রূপ!
-কার?
-আপনার।
-অদ্ভুত।
(উকিলবাবুর প্রস্থান)
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জন্মান্তরের ক্ষুধা

লিখেছেন ইসিয়াক, ১২ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:০৮




ঝিরিঝিরি বৃষ্টি, সেই সাথে গুমোট আকাশ। মেঘাচ্ছন্ন  আবহ । একটানা টুপটাপ আওয়াজ ছাড়া চারদিক সুনসান।বৃষ্টি তার ক্লান্তি কাটাতে  যেই একটু থমকে দাঁড়িয়েছে অমনি বুনো শালিকেরা নেমে এলো খাবারের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা খাদক ছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুলাই, ২০২৬ রাত ১১:৪৮


আজকে সংসদে অর্থমন্ত্রী আমির খসরু একটা এমন তথ্য দিলেন যেটা শুনে বাংলাদেশের আমজনতা রীতিমতো ক্যালকুলেটর হাতে বসে গেল। কথা হচ্ছে শেখ হাসিনার খাবার খরচ নিয়ে। কোন সালে কত টাকার... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি বিলাস!

লিখেছেন রাজীব নুর, ১৩ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৮



বৃষ্টির জন্য খুব বেশি হাহাকার জমেছিল বলেই কিনা,
জমিয়ে বৃষ্টি এসে রীতিমতো আমাদের জমিয়ে রেখেছে-
এখন গৃহ কারাবাস!
বৃষ্টি তুমি কিনা জমিয়ে রেখেছিলে এতটা ক্রোধ!
থামছেই না তোমার চোখ রাঙানি!
অনেক... ...বাকিটুকু পড়ুন

আকাশের ঠিকানায় চিঠি দিলাম

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৬

প্রিয়,
মেঘ বালিকা
(আকাশের ঠিকানায় চিঠি দিলাম ) ।



আজ তোমাকে আমার মনের একটি গোপন ইচ্ছার কথা বলতে ইচ্ছে হলো।
এই বাস্তব পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত,এখানে সবকিছুর একটা শেষ থাকে।
কিন্তু যখনই... ...বাকিটুকু পড়ুন

পেঁপের বেগুনী, কুমড়োর চপ, কাঁঠালের বার্গার, ডিম সিদ্ধ করে ফ্রিজে ও পেঁয়াজ কুচি করে শুখিয়ে সংরক্ষন!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৯

উহা পলাতক। যাহা কখনো পালায়না উহাই পালিয়েছে। উহা রান্না করা ভাত তরকারী বাস্প উড়ছে খেতে পারেনি কিন্তু তাতে কি উহা প্রতিদিন ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা প্রতিদিন খেয়েছে! :B#... ...বাকিটুকু পড়ুন

×