১. আপনি কি একজন সচেতন মা কিংবা বাবা?
২. আপনার ঘরে কি পড়ুয়া আদুরে মেয়ে কিংবা ছেলে সন্তান আছে?
৩. আপনার মেয়ে ও ছেলে সন্তানের জন্য কি কোন হোম টিউটর রেখেছেন?
৪. আপনার বাসার হোম টিউটর কি একজন নারী নাকি পুরুষ?
৫. হোম টিউটর কি মৌলভী টাইপ কিংবা সাধারণ?
'
'
উপরের সব গুলো প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে-
★ আজই আপনার সন্তানের পড়ার জায়গাটায় নজর দিন।
★ আপনার সন্তানের পড়ার জায়গাটা খোলামেলা রাখুন।
★ হোম টিউটরের বসার জায়গা থেকে আপনার সন্তানের বসার জায়গার যথেষ্ট দূরত্ব রাখুন।
★ জায়গার অভাব হলে দরজা জানালা খোলা রাখুন।
★ হোম টিউটর পড়ানোর মাঝে অহেতুক গল্প করছে কিনা তার দিকে লক্ষ্য রাখুন।
★ হোম টিউটর আপনার সন্তানের সাথে একজন শিক্ষকসুলভ কিংবা বন্ধুর মতন আচরণ করছে কিনা খেয়াল রাখুন।
★ পড়ানোর জায়গাটিতে গিয়ে মাঝেমাঝে পায়চারী করে আসুন।
★ হোম টিউটর নির্দিষ্ট সময়ের চেয়ে অতিরিক্ত পড়াচ্ছে কিনা নজর রাখুন।
★ বিশেষ করে পড়া না পারলে টিউটর শরীরে হাত তুলছে কিনা খেয়াল করুন।
'
'
'
আপনার বাসার হোম টিউটর একজন নারী হোক কিংবা পুরুষ তাদের দ্বারা আপনার আদুরে সন্তানটা সেক্সুয়াল হ্যারেজমেন্ট হবার সম্ভাবনা প্রবল।
তাই নিজে সচেতন হোন অন্যকে সচেতন করুন।
আপনার সন্তান নিরাপদে থাকুক,থাকুক নির্ভাবনায়।
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।
'
'
'
জনস্বার্থে- নিচু তলার উকিল

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

