somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বঙ্গবন্ধুর জন্মদিনে হাকীম আল-মীযানের কবিতা

১৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলার অমর কবি বঙ্গবন্ধু

উৎসর্গ: বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

হাকীম আল-মীযান

হে বঙ্গবন্ধু! শুভ হোক, আজ তোমার শুভ জন্মদিন,
তোমার চেতনায় গর্জে উঠুক দেশ ও জাতি এই দিন,
তোমাকে জানাই; অন্তস্থল থেকে ভালোবাসার সালাম,
তোমার কাছে হয়ে আছি; জানা-অজানা কত শত ঋণ।

যত দিন বাংলাদেশ আছে; আছে মানুষ এই বাংলায়,
ততদিন রাখবো মনে তোমায়, লাল-সবুজের পতাকায়,
ধরে রাখব জীবন দিয়ে তোমার গড়া সোনার বাংলাকে
শুনাব; তোমার ত্যাগের ইতিকথা বিশ্ববাসীকে প্রতিদিন।

যেদিন আমি প্রথম গিয়েছিলাম; কলেজ জীবনে
আরো তিন বন্ধুর সাথে ঢাকাস্থ বনানী গোরস্থানে,
তোমার পরিবারের সদস্যদের কবরের সারি দেখে
হতবাক হয়েছিলাম বলে মনটা হয়েছিল সেদিন মলিন।

এ কেমন করে সম্ভব হল? এ কেমন অকৃতজ্ঞতা ?
সইতে পারি না ভাবলে-সিরাজুদ্দৌলার মত ভাগ্য কথা,
যাঁর ঐতিহাসিক বাগ্মিতায় কবিতার মত ফুঁটে উঠে ছিল
আমাদের প্রাণের দাবি; রেসকোর্স ময়দানে- একদিন।

আমাদের জন্যে তুমি; শত্রুদের কারাকে করেছ বরণ
আমাদের জন্যে তুমি শেষাবধি দিয়েছ সপরিবারে জীবন,
প্রমান করেছো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি তুমি-
শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সত্যিই তুলনাহীন।

তোমার কবিতায় মুগ্ধ হয়েছিলাম; বাংলার স্বাধীনকামী জনতা
ঝাপিয়ে পড়েছিলাম; স্বাধীনতার জন্যে গড়েছিলাম- একতা,
যার কাছে যা ছিলো; তাই নিয়ে এগিয়েছিলাম- রণাঙ্গনে,
যুদ্ধের ন’মাস তোমার রূপরেখায় চলেছিলাম নিত্যদিন।

জানিনা! কি হতভাগা আমরা? কি হতভাগা দেশ ও জাতি?
বড় আফসোস হয়; দেশের জনকের সাথে করেছে- মীর জাফরী!
পলাশীতে হারিয়েছিলাম একদিন; সমূলে আমাদের স্বাধীনতা
তোমার যোগ্য নেতৃত্ব ছাড়া হতাম বিলীন- দেশ হত না স্বাধীন।।

* ঐতিহাসিক ৭ মার্চে রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষণকে আমার কাছে মনে হয়- একটি সুবিশাল কবিতা।
স্বাধীন বাংলাদেশ ও জাতি গড়ার এক অনবদ্য প্রেরণায় গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা।
এই মানসিকতাকে লালন করেই আমি বঙ্গবন্ধুকে নিয়ে কবিতাটি লিখতে সক্ষম হয়েছি- আলহামদুলিল্লাহ।
কোন ভুল-ত্রুটি থাকলে সুন্দর পরামর্শের আশা রাখি ।


কবিতাটি আজকে (১৭/৩/২০১৬ইং) লিখে আজকেই পোষ্ট করলাম।
লেখার সময়: শুরু: সকাল ১০ টা। শেষ: দুপুর-১টা ৫ মিনিট।
পুন: সম্পাদনা: সামহোয়্যার ইন ব্লগে পোষ্ট করার জন্য :
সন্ধ্যা ৭টা থেকে ৭টা ৪৫ মিনিট।
পোষ্ট করলাম- এই মাত্র: সন্ধ্যা ৭ টা ৫৮ মিনিট।
ধন্যবাদান্তে- মো: মিজানুর রহমান ওরফে হাকীম আল-মীযান।


কৃতজ্ঞতা স্বীকার: পোস্টের ছবি গুলো ইন্টারনেট থেকে সংগ্রহকৃত।







সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদি আরবে বাংলাদেশের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ১:৫৮


দিন দিন সরকারপ্রধানের ফ্যান হয়ে যাচ্ছি। তাঁর চলাফেরা, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা দেখে মানুষ বলতে শুরু করেছে, এ যেন আরেক জিয়া। আর “I have a plan” কথাটার অর্থ এত... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, ক্ষমতা ও অর্থনীতির কেন্দ্রে এখন ভারত

লিখেছেন ...নিপুণ কথন..., ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৩:১২


ভারতের পররাষ্ট্রমন্ত্রী Dr S. Jaishankar কথা বলছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্য বিশাল ক্ষমতাধর রাষ্ট্রের মন্ত্রীরা একাগ্রচিত্তে শুনছেন।

হ্যাঁ, অস্বীকার করার উপায় নেই। বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান এমনই। সামরিক... ...বাকিটুকু পড়ুন

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

×