আচ্ছালামু আলাইকুম।
মহান আল্লাহর অশেষ মেহেরবাণীতে একে একে যখন রূহানী মেথড এর মূল প্রবন্ধগুলো লিখে চলছিলাম; তখন কিছু চিন্তা-চেতনার কথা সুর আকারে প্রকাশ পেতো। সেই সব সুর সংশ্লিষ্ট লেখাগুলোই রূহানী গজল নামক এই ইসলামী সংগীত সংকলন এ অন্তর্ভুক্ত করা হলো।
এতে প্রকাশিত গজলগুলোর মধ্যে কিছু গজল আছে; যা পরিচিত গণ্ডিতে অনেককেই শুনিয়েছি। শুনাবার পর; একটি আবদার প্রায়ই লক্ষ্য করেছি। গজলটা আমি যেনো তাদের লিখে দেই। কিন্তু তা সর্বদা করা সম্ভব হয় না। অন্য দিকে গজলগুলোতে রূহানীয়াত সংশ্লিষ্ট বিষয়াবলী বর্তমান থাকায় রূহানী মেথডের প্রয়োজনেই পাঠক সমাজে উন্মুক্ত করার প্রয়োজন বোধ করেছি অনেক সময়।
বলা বাহুল্য; গজলগুলো আমার মতো একজন সাধারণ মানুষের ক্ষেত্রে মহান আল্লাহপাকের তরফ থেকে; এক বিশেষ দান। প্রায় এক যুগের সুদীর্ঘ সাধনায় গড়া বিশাল প্রাপ্তি- আলহামদুলিল্লাহ। এতে সংকলিত গজলগুলো ইসলামী মন-মানসিকতায় রচিত। মুসলমান ভাই-বোনদের অন্তরে রূহানী চেতনা উন্মোচন প্রচেষ্টা ছিলো- মূল লক্ষ্য। পুস্তিকার শুরুর দিকে আমাদের জীবনে ইসলামের গুরুত্ব এবং শেষের দিকে রূহানীয়াতের প্রয়োজনীয়তা বিশেষ ভাবে প্রাধান্য পেয়েছে।
অত্র পুস্তিকা ও সামহোয়্যার ইন ব্লগের রেফারেন্স দিয়ে; গজলগুলোর কোন প্রকার বিকৃতি না ঘটিয়ে সুরকারের নিজস্ব সুরে ব্যবসায়িক স্বার্থ পরিহার করে উপযুক্ত পরিবেশ ও মাধ্যমে পরিবেশন এবং প্রচার করলে রূহানী ফাউন্ডেশন (প্রস্তাবিত) এর পক্ষ থেকে কোন রকম বাঁধা নাই।
গজলগুলি পড়ে এবং শুনে; যদি কারো অন্তর মহান আল্লাহপাকের দিকে প্রত্যার্বতন করে এবং কিছুটা হলেও রূহানী চেতনার উন্মোচন হয়। তবে নিজেকে স্বার্থক মনে করবো। আমার জন্য দু’আ করবেন। আপনাদের জন্য দু’আ রেখে- এখানেই ইতি টানছি।
ধন্যবাদান্তে-
হাকীম আল-মীযান।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৬ দুপুর ২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


