গোদাগাড়ীতে মোরগের কণ্ঠে আল্লাহর ডাক !
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আমরা অনেকেই জানি টিয়া পাখি, ময়না পাখি, তোতা পাখি মানুষের কণ্ঠে কথা বলতে পারে। মানুষের নাম ধরে ডাকে কিন্তু কখনো কি শুনেছি মেরগের কণ্ঠের ডাক?
এমন ঘটনা অবিশ্বাস্য মনে হলেও সত্যি। তবে মানুষের নাম ধরে না ডেকে মোরগটি ডাকছে আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহর নাম ধরে।
ঘটনাটি ঘটেছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পানিহার গ্রামের মো. মোর্ত্তজার বাড়িতে। আর এ ঘটনায় সকল শ্রেণীর মানুষের মধ্যে ব্যাপক কৌতুহল ও সাড়া জাগিয়েছে।
এমন ঘটনায় মঙ্গলবার সরে জমিনে গিয়ে দেখা যায়, পানিহার গ্রামে মো. মোর্ত্তজার উঠানে দূর-দূরান্ত হতে ছুটে আসা অনেক লোক ভিড় জমিয়েছে।
এরই ফাঁকে কথা হয় মো. মোর্ত্তজার সঙ্গে তিনি জানান, আমার ২০টি মুরগি আছে কিন্তু সব মুরগী খাঁচায় রাতের বেলা থাকে না ।
১০-১২টি মুরগী বাড়ীর আঙ্গিনার ডালিম গাছে থাকে আগামি কাল ঈদ তাই মাংশ খাবার জন্য জবাই করার উদ্দেশে রোববার সন্ধার পর মোরগটিকে গাছ থেকে ধরি। ধরার পর মোরগটি ডাকতে থাকে।
প্রথমে আল্লাহ আল্লাহ ডাকছে মনে হলেও তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু অনবরত ডাকতে থাকায় মোর্ত্তজা ডাকটি শোনার জন্য তার স্ত্রী শিউলি বেগমকে ডাক দেয় এবং ডাকটি ভালোভাবে শোনার পর বিষয়টি আরও স্পষ্ট হয়ে যায়।
মোরগটি একটানা প্রায় ২ ঘন্টা ডেকেছে এবং এ পবিত্র আল্লাহ ডাকটি মোবাইল ফোনে রেকডিং করেছে তার ছেলে রুবেল।
মোরগটির বয়স ৮ মাস হবে বলে মোর্ত্তজার স্ত্রী শিউলি জানান।
শিউলি বেগম আরও জানান, এমন ঘটনা ব্যাপক জানাজানি হয়ে গেলে অনেকেই মোরগটি কেনার জন্য আসছে।
তিনি জানান নাটোরের এক ব্যাক্তি কেনার জন্য ২০ হাজার টাকা দাম বলেছে কিন্তু শিউলি বেগম মোরগটি আর বিক্রি ও জবাই করতে চায় না। তিনি আর সব অন্য মুরগির সঙ্গে এ মোরগটিকেও পুষতে চান।
এমন অলৈকিক ঘটনায় অনেক মানুষ দূর-দূরান্ত হতে মোরগটিকে এক নজর দেখার জন্য এবং আল্লাহর ডাকটি শোনবার জন্য মো. মোর্ত্তজার বাড়িতে ভিড় জমাচ্ছে ।
২৩টি মন্তব্য ৫টি উত্তর
আলোচিত ব্লগ
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।