
ঘুরে ফিরে আবার সেই বছর চারি পরে
কি যেনো কি মনে করে তোমার বার্তাঘরে
খানিক পরে বলছিলে "কি গো মেয়ে, তোমার মনে
কি ঝড় যাচ্ছে বয়ে এতো, জানিও সঙ্গোপনে।"
আমি কেবলই মাথা ঠুয়ে বলছি "কিগো আমায় নেবে?
তোমরা সবাই মিলেমিশে, আনন্দেতে, যেথায় যাবে।"
কিছুক্ষন হয় আলাপন, বুদ্ধি সুদ্ধি দুজনাতে
এবার তবে যাবোই যাবো, হারিয়ে অজানাতে।
যোগান দিলো বন্ধু আমার, পুরোনো সব ভুলে
আলসেমি আর আদর টুকু, সবটা তোমার কোলে।
বুকের মাঝে যত্ন করে ঘুম পাড়িয়ে নিলে
অমন করে আসে কি ঘুম, আদর মেখে দিলে?
ঘুমের চেয়ে জাগরণই ছিলো অনেক সুখের
তোমার বুকেও কষ্ট ছিলো, ছিলোনা শুধু মুখের।
তোমার আয়েশ খুঁজতে যখন এদিক সেদিক তাকাই
তুমিই উঠে বসলে আমায় বুকে পাবার আশায়।
এমন কতো স্পর্শ আমি হেলায় উড়িয়ে দিলাম
তোমার স্পর্শ পেতে কেনো আকুল হয়ে ছিলাম?
মাঝে মাঝেই খেয়াল করেছি, পুরোনো রেখেছো দুরে
নতুন সাথী পেয়েই কি তবে নিয়েছো জাপটে ধরে?
বিদায় বেলায় একই সাথে আসন দিলে ছেড়ে
আমায় খুশি করতে, নাকি নিজের মনের জোরে?
এতোটা পথ পাড়ি দিয়েও কেমন জানি লাগে
মনে হয় পৌঁছে গেছি অনেকটা সময় আগে।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৭ রাত ২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



