
কি এক অজানা ব্যাথায় কুয়াশাচ্ছন্ন চারপাশটা,
ইচ্ছে হলেও সামান্য দুরত্বটাও চোখে ধরতে পারিনা,
আঁচ করতে পারি কি?
না, বোধশক্তিও হয়তো হার মেনেছে।
বলেছো ভালোবাসোনা,
তবে সম্পর্কের ভিত্তিটা প্রস্তর কোথায়?
উত্তাপ? সেতো কেবল কিছু সময়ের ব্যাবধান।
তনুমূল্য কোথায় যেখানে মন বলে কিছু নেই?
আপেক্ষিক ভালোবাসার বৃত্ত এঁকে দিয়েও যখন অধরা হয়ে থাকো,
ইচ্ছে করে নিরুদ্দেশ হয়ে যাই,
যেখানে হৃদয়ের খুনসুটি চলেনা,
থেকে যায় জানা অজানার অস্থিরতা,
সেদিন কবি লিখেছিলো “সময়ে অসময়ে তাকিয়ে থেকেছি,
কখনো চোখে চোখ পরে গেলে তবুও তাকিয়ে থেকেছি,
তা আবার বেহায়ার মতো তোমায় বুঝাতেও চেয়েছি,
বুঝোনি, নাকি বুঝতে চাওনি, অথবা না বুঝার ভান করেছো তাও জানিনা,
কিইবা করবো বলো? তুমি বলবে মশকরা?
বেহায়া না হলে যে যায়না মন বশ করা।“
আমি নির্বাক হাসি। অবাক দৃষ্টিতে বার বার কবির লেখা পড়ি।
প্রেমে পড়ে নয়, কৌতূহল থেকে,
ঠিক এমনি করে হয়তো আমার মতো করে ওপারে তুমিও হাসো?
বুকে ব্যাথা চেপে তোমার এমন খুশিতে আমিও খুশি হবার অভিনয় করি,
খুব করে যখন নির্দ্বিধায় বারে বার বলে যাও তোমার চারপাশের মধুর গল্প,
আমি বুকের ব্যাথা চেপে তোমার শ্রোতা হয়ে রই,
কিছু বলতে ইচ্ছে করেনা, কিছু চাইতেও ইচ্ছে করেনা আর,
জোর জবর দস্তি আমার ডায়রীতে নেই,
ওসবে কি হবে যদি মনের ডায়রীতেই লিখাতে না পারি আমায়?
কষ্ট পাই, বুক জ্বালা পোড়া করে, পারিনা............
আর পারিনা............
তবে এই ভালো দূরে সরে থাকা..............................
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


