somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভ্রমণ: ঘুরে আসুন আহসান মঞ্জিল থেকে

০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ভূমিকা: ব্যস্ত সময় কাটাতে কাটাতে হাঁফিয়ে উঠেছেন? আপনার এই কর্মব্যস্ততার মাঝে একটু বিনোদনের জন্য ঘুরে আসতে পারেন আহসান মঞ্জিল থেকে।

অবস্থান :আহসান মঞ্জিল পুরনো ঢাকার ইসলামপুর এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত।

নামকরণ :এটি একসময় নবাবদের প্রাসাদ ছিল।এর প্রতিষ্ঠাতা ছিলেন নওয়াব আবদুল গণি। তার পুত্র খাজা আহসানুল্লাহর নামানুসারে এর নামকরণ করা হয়।বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহার হচ্ছে।
ইতিহাস :অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝিতে জামালপুর পরগণার জমিদার শেখ এনায়েত উল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন।পরবর্তীতে তার পুত্র বাড়িটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন।যা ফরাসিরা বাণিজ্য কুঠি হিসেবে ব্যবহার করতো।১৮৩৫ সালে নওয়াব আবদুল লতিফের পিতা এটি ক্রয় করেন।পরবর্তীতে নওয়াব আবদুল লতিফ ভবনটির নির্মাণ শুরু করেন।১৮৫৯ সালে এর নির্মাণ শুরু হয় আর শেষ হয় ১৮৭২ সালে।সুরম্য এই ভবনটি ঢাকার অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য। ১৮৯৭ সালের ১২ জুন ভূমিকম্পে ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।পরবর্তীতে নবাব আহসান উল্লাহ তা পুন:নির্মাণ করেন।ভবনটি অনেক পরিবর্তন ও পরিবর্ধনের ফলে পুরনো সেই ভবনের অস্তিত্ব নেই বললেই চলে।

নির্মাণশৈলী : আহসান মঞ্জিলের নির্মাণশৈলী ও দেখার মতো।এর উপরে একটি গম্বুজ রয়েছে।এক সময় এই গম্বুজের চূড়া ঢাকা শহরের সর্বোচ্চ চূড়া ছিল।প্রাসাদটি দুটি অংশে বিভক্ত।পূর্বাংশে বৈঠকখানা, গ্রন্থাগার, কার্ডরুম ও মেহমান কক্ষ রয়েছে।পশ্চিমাংশে রয়েছে নাচঘর ও আবাসিক কক্ষ নিচতলায় রয়েছে দরবারগৃহ ও ভোজন কক্ষ। ১৯৯২ সালের ২০ সেপ্টেম্বর আহসান মঞ্জিল জাদুঘর হিসেবে উদ্বোধন করা হয় এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।ক

প্রদর্শনীতে যা আছে: নওয়াব আমলের ডাইনিংরুম,তাদের ব্যবহৃত বিভিন্ন জিনিশপত্র যেমন:আয়না,আলমারি, সিন্দুক,থালাবাসন, চেয়ার টেবিল,হাতির মাথার কংকাল, বিভিন্ন তৈলচিত্র, ফুলদানি, পানদান,ড্রয়িংরুম, নাচঘর ইত্যাদিসহ মোট ৪ হাজার ৭৭ টি নিদর্শন।

কখন আসবেন: গ্রীষ্মকালে শনিবার থেকে বুধবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৫ টা ৩০ মিনিট পর্যন্ত এবং শীতকালে সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৪ টা ৩০ মিনিট পর্যন্ত। সব ঋতুতে শুক্রবার বিকাল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকে।বৃহ:স্পতিবার সাপ্তাহিক ছুটি।এছাড়া সরকারি ছুটির দিনে জাদুঘর বন্ধ থাকে।

প্রবেশ মূল্য:প্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা।শিশুদের জন্য ৫ টাকা।প্রতিবন্ধিদের জন্য বিনামূল্যে প্রবেশ করানো হয়।এছাড়া বিদেশিদের জন্য ৭৫ টাকা করে প্রবেশমূল্য ধরা হয়েছে।

যেভাবে যাবেন: ঢাকার যেকোন জায়গা থেকে সদরঘাটের গাড়িতে উঠবেন।সদরঘাট নেমে একটু হাঁটলেই চোখে পড়বে সুরম্য অট্টালিকা আহসান মঞ্জিল।

দেশ বিদেশ থেকে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ঘুরতে আসে আহসান মঞ্জিলে।পরিবার-পরিজন,বন্ধু-বান্ধব নিয়ে আপনিও আসতে পারেন আহসান মঞ্জিলে।
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ১২:৪৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×