
আমরা প্রায়ই ভুল করে বোকার মত কাজ করি। আর আহাম্মকরা একই ভুল বার বার করে। বন্ধুরা, মিলিয়ে নিন আহাম্মকের মত কোন্ কোন্ কাজটি আপনি নিজে করেন।
আহাম্মক চেনার দশটি উপায়:
আহাম্মক নাম্বার এক
যে বড়লোককে দেয় ঠেক।
(কেননা বড়লোকের সাথে পারা কঠিণ)
আহাম্মক নাম্বার দুই
যে নদীর কিনারায় লাগায় ভুঁই।
(কেননা যেকোন সময় নদীর পানিতে ফসল ডুবে যেতে পারে।)
আহাম্মক নাম্বার তিন
যে ছোটলোকের কাছে করে ঋণ।
(কেননা যেকারো সামনে ঋণ ফেরত চেয়ে সে আপনাকে বিব্রতকর অবস্থায় ফেলতে পারে।)
আহাম্মক নাম্বার চার
যে ঘরের কথা করে বার।
আহাম্মক নাম্বার পাঁচ
যে বাড়ীর সীমানায় লাগায় গাছ।
( সীমানার ওপাশের জন গাছ নিজের বলে দাবী করতে পারে। মানে অযথা ক্যাচালের সম্ভাবনা তৈরী )
আহাম্মক নাম্বার ছয়
যে গোপন কথা বউয়ের (বা স্বামীর) কাছে কয়।
( সেধে পায়ের দড়ি গলায় তোলার কোন মানে হয়না)
আহাম্মক নাম্বার সাত
যে রাগ করে না খায় ভাত।
(সবচেয়ে বড় আহাম্মক)
আহাম্মক নাম্বার আট
যে পরের কোদালে লাগায় বাঁট।
( নিজের খেয়ে পরের কাজ করে।)
আহাম্মক নাম্বার নয়
যে দোষের কথা শত্রুর কাছে কয়।
(কখনও শত্রু বা পরের কাছে নিজের দোষ, দূর্বলতার কথা বলতে নেই। বললে সে আপনাকে বিপদে ফেলবে। তারা আপনার তুচ্ছ দোষকে বড় করে অকারণে আপনাকে হেয় করার বা বিপদে ফেলার চেষ্টা করবে।)
আহাম্মক নাম্বার দশ
যে বউয়ের (বা স্বামীর) হয় বশ।
খুব খুব ভাল থাকবেন বন্ধুরা।
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৭ রাত ১১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



