somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুইটি গল্প

১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ওয়াদার খেলাফ করা অন্যায় !!!

গল্প - ১

এক হতদরিদ্র কৃষকের একটিমাত্র ছাগলের বাচ্চা হবে। পেটে ব্যথা উঠেছে। ছাগল সেই ব্যথায় ছটফট করছে। কিন্তু বাচ্চা হচ্ছে না। কৃষক ভয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো এই বলে যে, "হে আল্লাহ! ছাগলটা কষ্ট পাচ্ছে। আপনি ওর প্রসব করিয়ে দিন। বিনিময়ে আমি একটা উট আপনার ওয়াস্তে কোরবানী করব।"

এই দোয়া শুনে এক প্রতিবেশী অবাক হয়ে বলল, "সে কি! তোমার তো আরেকটা ছাগল কেনারই সামর্থ্য নেই! উট কোরবানী কিভাবে দেবে?" কপট হাসি হেসে কৃষক বললো, "আগে তো বাচ্চা হোক। পরে আর দেবনা।"

একথা শুনে আল্লাহ ভীষণ রেগে গেলেন। তিনি সাথে সাথে ছাগলটির প্রসব করিয়ে দিলেন। ছাগলটির ফুটফুটে চারটি বাচ্চা হলো। তাই দেখে কৃষক মহাখুশী। রাতে শুয়ে কৃষাণী আবার তাকে মনে করিয়ে দিল উট কোরবানীর কথা। সে বলল, "তুমি কিন্তু আল্লাহকে কথা দিয়েছ যে, উট কোরবানী দেবে। না দিলে ওয়াদার খেলাফ হবে। আল্লাহ রুষ্ট হবেন। তখন আমাদের বিপদ হতে পারে।"

কৃষক বললো, "বললেই যে দিতে হবে, একথা কে বলেছে? সামর্থ্য থাকতে হবে না? আমার তো সামর্থ্যই নেই। সামর্থ্য না থাকলে দেব কোত্থেকে? আল্লাহর সেটা বোঝা উচিত।"

কৃষাণী বিরক্ত হয়ে বলল, "সামর্থ্য আছে কি নেই, সেটা কথা দেবার আগে ভাবা উচিত ছিল।"

কৃষক মহাবিরক্ত হয়ে বলল, "তখন তো বিপদ থেকে উদ্ধার পাবার চিন্তায় অস্থির ছিলাম। যেকোন উপায়ে বিপদ থেকে উদ্ধার পাবার চিন্তায় ছিলাম। সামর্থ্য আছে কি নেই, সেটা ভাবার সুযোগ ছিলনা। আর ওয়াদা না করলে কি আল্লাহ এত তাড়াতাড়ি ছাগলের প্রসব করিয়ে দিতেন? দ্যাখনি, কি সুন্দর স্বাস্থ্যবান চারটা বাচ্চা হয়েছে?"

কৃষাণী স্বামীর কপটতায় বিরক্ত হয়ে ঘুমিয়ে পড়লো। আল্লাহ হতবাক হয়ে তাদের কথা শুনছিলেন। রাতে চোর এসে বাচ্চাসহ ছাগলটি চুরি করে নিয়ে গেল। সকালে চাষী দুঃখে মরে যেতে লাগলো। সে তখন কিভাবে একটা উট কেনা যায়, সেই চিন্তায় অস্থির হয়ে গেল। কিন্তু কোন উপায় বের করতে পারলো না। রাতে দুশ্চিন্তায় সে ঘুমাতে পারেনা। এর সাতদিন পর কৃষকের একমাত্র ছেলে পুকুরে পরে মারা গেল। চাষী কেঁদে কেঁদে আল্লাহর কাছে তার ওয়াদা খেলাফের পাপের জন্য ক্ষমা চাইলো। আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন।

গল্প - ২

এক বিখ্যাত বাঈজীর নাচ দেখার জন্য এক রাজা বিশাল আয়োজন করলেন। তাঁর সভাসদ, বন্ধু সবাইকে আমন্ত্রণ জানালেন। বিশাল ভোজের ব্যবস্থা হলো। জলসাঘর নতুন ঝাড়বাতিতে সাজানো হলো। সবাই নাচ দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। এমন সময় বাঈজী জানালো, আজ সে নাচবে না। তার মুড নেই। একথা শুনে রাজার সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জিজ্ঞেস করলো, "একথা আগে বললে না কেন?" বাঈজী বলল, "আগে বললে আমার নাচ দেখার জন্য আপনারা কি এত ব্যাকুল হতেন?"

একথা মন্ত্রী গিযে রাজাকে জানালো। রাজা মহা রাগান্বিত হয়ে জল্লাদকে ডেকে ওয়াদা খেলাফ এবং রাজার সাথে মিথ্যাচার ও ছলনা করার অপরাধে বাঈজীর মৃত্যুদণ্ডের আদেশ দিলেন।

এগুলো নিছকই গল্প। বাস্তবতার সাথে এসবের কোন যোগসূত্র নেই। বন্ধুরা, আপনারা ওয়াদা করার আগে ভেবেচিন্তে ওয়াদা করবেন এবং কখনোই ওয়াদার খেলাফ করবেন না। কারণ ওয়াদা ভঙ্গ করা পাপ এবং আল্লাহ ওয়াদা ভঙ্গকারীকে পছন্দ করেন না।
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:২১
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×