somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আলপনা তালুকদার
মানুষের মন, ভাবনা, অনুভূতি ও ভালবাসা বৈচিত্র্যময় বলেই পৃথিবীটা এত সুন্দর!https://www.facebook.com/akterbanu.alpona

গুজবে কান দেবেন না !!!

৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। এক বয়স্ক ভদ্রলোক উকিলের কাছে এসেছেন ডিভোর্স নিতে। উকিল বললেন,
- কতদিন ধরে সংসার করছেন?
- তিরিশ বছর।
- কেন ডিভোর্স নিতে চান?
- কারণ আমার স্ত্রী রেগে গেলে আমার দিকে জিনিসপত্র ছুঁড়ে মারে।
- সংসারে এসব হয়। জীবন আর ক'দিনের? তারচেয়ে এতদিন যখন সহ্য করেছেন, বাকী জীবনটাও করুন।
- আর সহ্য করতে পারছি না।
- কেন?
- আগে জিনিস ছুঁড়লে আমার গায়ে লাগতো না। তিরিশ বছর ধরে প্র্যাক্টিস করার কারণে এখন নিশানা মিস হয়না। প্রত্যেকটা জিনিস আমার গায়ে লাগে।

(মর‍্যাল অব দ্য স্টোরি : দীর্ঘদিন ধরে কোন কাজ (ভালো বা মন্দ/ভোট সুষ্ঠু বা কারচুপি) করলে দক্ষতা বাড়ে।)

২। এক বড় নেতার জামাই পরকীয়া করে মেয়ের কাছে ধরা পড়েছেন। মেয়ে আর কিছুতেই সে স্বামীর ঘর করবেনা। তালাক নেবে। নেতা পড়লো বিপদে। মেয়ের ঘর ভাঙ্গলে বদনাম হবে। সামনে ইলেকশন। তিনি জামাইকে ডেকে বললেন, "যে কাজ গোপন করতে পারনা, বৌয়ের কাছে ধরা খাও, সে কাজ কর কেন?"

(মর‍্যাল অব দ্য স্টোরি : চুরিবিদ্যা বড় বিদ্যা যদি না পড় ধরা। হোক সে পরকীয়া বা ভোট কারচুপি।)

৩। এক বয়স্ক ভোটারকে এক সাংবাদিক প্রশ্ন করলেন,
- ভোটের অবস্থা কেমন দেখলেন?
- আগের চেয়ে ভালো। আগে দু' একটা কেন্দ্রে কারচুপি হতো। এখন প্রায় সব কেন্দ্রে কারচুপি হচ্ছে। আগে গোপনে কারচুপি হতো। এখন প্রকাশ্যে হচ্ছে।
- নির্বাচন কমিশনের ভূমিকা কেমন বলে আপনার মনে হয়?
- খুবই ভালো মনে হয়। আগে দু'একটা কারচুপির তদন্ত করতো। এখন কোন কারচুপিরই কোন তদন্ত করেনা।
- নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী করতে কি করা উচিত?
- ভোট কারচুপির কোন অভিযোগ বা প্রমাণ যাতে কেউ দিতে না পারে, সেজন্য টিভি ক্যামেরা, মোবাইল ফোন, এসব যাতে ভোটকেন্দ্রে ঢুকতে না পারে, সেজন্য আইন করা উচিত। আর যেসব প্রার্থী বা ভোটার ভোটকেন্দ্রে ঢুকে সিলমারা ব্যালট ধরে ফেলে, তাদেরকে ভোটকেন্দ্রে ঢুকতে না দেয়া উচিত।

(মর‍্যাল অব দ্য স্টোরি : যেভাবেই নির্বাচিত হোন না কেন, সকল বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানানো উচিত। কারণ নির্বাচনে কারচুপি ঠেকানোর দায় নির্বাচন কমিশনের, প্রার্থীর নয় এবং বৈধ বা অবৈধ যেভাবেই জন্ম হোক না কেন, বাচ্চা (বিজয়ী) আসলে বাচ্চাই !!!)

৪। কৃষ্ণের বাঁশীর সুর শুনে গ্রামের সব মেয়ে কৃষ্ণের প্রেমে দিওয়ানী। কৃষ্ণ যাতে বাঁশী বাজাতে না পারে, সেজন্য এক মেয়ের বাবা যে লোক বাঁশি বানায়, তার বাঁশঝাড়ের সব বাঁশ কিনে নিলেন। তার ধারণা, "না থাকবে বাঁশ, না বাজবে বাঁশী।"

(মর‍্যাল অব দ্য স্টোরি : মানুষ ভোট দেয় মার্কা দেখে, প্রার্থী দেখে নয়। তাই প্রার্থীদের অকারণ প্রচার-প্রচারণা নিষিদ্ধ করা উচিত। আর ভোট না পেয়েও যেহেতু নির্বাচিত হওয়া যায়, সেহেতু নির্বাচন ব্যবস্থাটাই তুলে দেয়া যায়। তাহলে না থাকবে ভোট, না থাকবে কারচুপি (না র‍্যাহেগা বাঁস, না বাজেগি বাঁসুরী) !!!

পুণশ্চ : আমি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার কথা বলছি না।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৯
৩৭টি মন্তব্য ৩৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৯



শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।

যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×